লাইফস্টাইল

ভুল মানুষের সাথে প্রেম!

লাইফস্টাইল ডেস্ক: যাকে ভালোবাসেন সে সবকিছু বা সব সময়ের জন্য আপনার। যে আপনাকে মুগ্ধ করেছিলো, সে এখন আর আপনাকে কাছে টানে না।

ভুল মানুষের প্রেমে পড়ার এ এক যন্ত্রণা। জীবনে অনেকেই ভুল মানুষের প্রেমে পড়েন। কীভাবে বুঝবেন আপনি ভুল মানুষের প্রেমে পড়েছেন? চলুন জেনে নেওয়া যাক-

মনকে প্রশ্ন করুন

প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আশা করেন, তাদের জীবনে এমন একজন আসবে যে কি না সব সমস্যার সমাধান করে ফেলবে। জীবনকে রূপকথার গল্পের মতো সাজিয়ে তুলবে। এমন আশা থেকে জীবনে অনেকে ভুল মানুষকে স্থান দেন।

প্রয়োজন ফুরিয়ে গেলে ভুল মানুষের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। আপনি যদি বুঝতে পারেন, ভুল মানুষের হাত ধরেছেন। তাহলে নিজের মনকে প্রশ্ন করুন- এ পরিস্থিতিতে আপনার কী করা উচিত?

পর্যবেক্ষণ করুন

অনেকেই ভুল মানুষকে পর্যবেক্ষণ করেন। অন্যদের সঙ্গে তার আচরণ কেমন এবং আপনার সঙ্গে তার আচরণ কেমন- ভালোভাবে খেয়াল করুন। সে মানুষের জীবনে আপনার গুরুত্ব কেমন সেটি বোঝার চেষ্টা করুন।

আপনাকে দেখলে তার মুখভঙ্গী কেমন হয়, কেমন ব্যবহার করে কিংবা কী বলে- সেটি ভালোভাবে দেখুন। তার সামনে আপনার শখ-আহ্লাদ সম্পর্কে কিছু বলুন। যদি সে আপনার শখের কথা শুনতে অনীহা দেখায়, তাহলে বুঝে নেবেন, আপনি ভুল মানুষের হাত ধরেছেন।

পরীক্ষা করুন

আপনি ভুল মানুষটি বেছে নিয়েছেন কি না তা বোঝার জন্য সঙ্গীকে পরীক্ষা করতে পারেন। কঠিন সময়ে সে আপনার পাশে থাকে কি না সেটি পরীক্ষা করে দেখতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, কঠিন সময় বা বিপদের মুহূর্তে ভুল মানুষেরা কখনো থাকতে চায় না। মনে রাখবেন, সুসময়ের বন্ধুরা কখনোই আপনার জীবনের সঠিক মানুষ হবে না। তাই যারা কঠিন সময়ে আপনাকে ছেড়ে যায়, তারাই ভুল মানুষ।

ভুল মানুষের সঙ্গে প্রেম করলে কী করা উচিত?

ভুল মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক করলে প্রেমিক বা প্রেমিকাকে কিছু কাজ করতে হবে। এ কাজগুলো হলো-

১. তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিন। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ফোনে যোগাযোগ বন্ধ করে দিন। যদি সে ‍বিরক্ত করে তাহলে সবখানে তাকে ব্লক করে রাখুন।

২. আত্মবিশ্বাসী হোন। নিজের গুরুত্ব ও মূল্য সম্পর্কে সচেতন থাকুন।

৩. চারিত্রিকভাবে দৃঢ় হোন। কারণ সে কখনো কখনো আবেগ দেখিয়ে আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা