লাইফস্টাইল

ইফতার হোক ডিমের বুন্দিয়ায়

বিনোদন ডেস্ক: বুন্দিয়া ছাড়া ইফতারি অনেকে চিন্তাও করতে পারে না। ইফতারের সঙ্গে বুন্দিয়া দিলে সত্যি ইফতারের স্বাদ অনেকটা বেড়ে যায়। বেসনের তৈরি বুন্দিয়া তো অনেকই খাওয়া হয়। তবে এবার তৈরি করে নেন ডিমের বুন্দিয়া। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ডিমের বুন্দিয়া তৈরির রেসিপিটি-

উপকরণ: ডিম আটটি, গুঁড়া দুধ ৭৫ গ্রাম, তেল/ঘি চার টেবিল চামচ, চিনি স্বাদ মতো, দারুচিনি ছোট চার টুকরো, এলাচ আস্ত চারটি, লবঙ্গ চারটি, তেজপাতা দুইটি, ভ্যানিলা অ্যাসেন্স এক চা চামচ, গোলাপজল এক চা চামচ, অরেঞ্জ ফুড কালার সামান্য, কিসমিস ১০-১২টি, পানি পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে ২০০ মিলিলিটার পানিতে ডিম, গুঁড়া দুধ, চিনি ও ভ্যানিলা অ্যাসেন্স একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে। এবার চুলায় একটি প্যান গরম করে তেল বা ঘি গরম করে নিন। তেল গরম হলে প্যানে তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারুচিনি ভেজে নিন। এর ডিমের মিশ্রণটি প্যানে ঢেলে দিন। কিছুক্ষণ নেড়ে তারপর ফুড কালার মিশিয়ে দিন।

নিচে যেন লেগে না যায়, এজন্য ক্রমাগত নাড়তে হবে মিশ্রণটি। যখন দেখবেন মিশ্রণটি দানা বাঁধতে শুরু করেছে, তখন চুলার আঁচ কমিয়ে দিন। যখন মিশ্রণ একদম শুকিয়ে আসবে এবং দানা দানা বুন্দিয়ার মতো হয়ে যাবে, তখন গোলাপজল ও কিসমিস ছড়িয়ে দিন। এভাবে কয়েক মিনিট নাড়ার পর তৈরি হয়ে যাবে মজাদা ডিমের বুন্দিয়া।

সংরক্ষণ পদ্ধতি: ডিমের বুন্দিয়া হয়ে গেলে একটি এয়ার টাইট বক্সে আলাদা করে রাখুন। ঠাণ্ডা হয়ে গেলে বক্সের ঢাকনা লাগিয়ে ফ্রিজে রাখুন। এক সপ্তাহের জন্য সংরক্ষণ করতে চাইলে ডিপে রাখুন। আর যদি পরদিন খান তাহলে ফ্রিজের নরমাল চেম্বারেই রেখে দিন। একসঙ্গে একদিন একটু বেশি ডিমের বুন্দিয়া করে আলাদা আলাদা বক্সে সপ্তাহ দুইয়ের জন্য নিশ্চিন্তে থাকতে পারেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা