লাইফস্টাইল

 যে কারণে গরম পানি খাবেন!

লাইফস্টাইল ডেস্ক: আমরা সবাই জানি পর্যাপ্ত পানি পান করলে শরীর অনেক অসুখ থেকে মুক্ত থাকে। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন আট গ্লাস পানি পান করা যথেষ্ট। অনেকে এর থেকে বেশিও পান করে থাকেন।

কিন্তু এরপরও তাদের সমস্যা কমে না। তাদের ত্বক, চুল কিংবা শরীরে পানির অভাবে সমস্যা দেখা যায়। আসলে কখন কতটুকু পানি পান করা উচিত তা আমরা অনেকেই জানি না।

গরমকালে ফ্রিজের ঠান্ডা পানি পান করে প্রাণ জুড়ানোর অভ্যাস আছে অনেকেরই।

এতে সাময়িক প্রশান্তি মিললেও আসলে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই গরমে ঠান্ডা পানি নয়, গরম পানি পান করা ভালো। এর কারণ হলো, গরম পানি পান করার অনেক উপকারিতা রয়েছে, যা ঠান্ডা পানি পান করলে পাওয়া যায় না।

প্রাকৃতিকভাবে বিশুদ্ধ রাখে

আমাদের শরীরে নানা রকম বিষাক্ত পদার্থ জমানোর জন্য অনেকটাই দায়ী আমাদের খাদ্যাভ্যাস। আমরা প্রায় সবাই অতিরিক্ত মশলাদার, ভাজাপোড়া জাতীয় খাবার খেতে পছন্দ করি। আবার খাবার খাওয়ার জন্য নির্দিষ্ট সময়ও মানি না।

এসব কারণে শরীরে বিষাক্ত পদার্থের মাত্রা বেড়ে যেতে পারে। এর বাইরে দূষণ ও জীবনযাপনের নানা অনিয়ম তো রয়েছেই। যেসব ডিটক্স ড্রিংক উপকারী, তা তৈরি করে খাওয়ার সময় মেলে না অনেকেরই। তাই আপনি যদি চান শরীর বিষমুক্ত, সুস্থ থাকুক তবে গরম পানি পানের অভ্যাস করুন। গরম পানি পান করলে তা আমাদের শরীরের তাপমাত্রা বাড়ায়। এর ফলে ঘাম হয়। শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ ঘামের সঙ্গে বের হয়ে যায় অনেকটাই।

সাইনাসের সমস্যা দূর করে

গরমেও অনেকের গরম-ঠান্ডার কারণে সর্দি লেগে যেতে পারে। অনেকের আবার রয়েছে সাইনাসের সমস্যা। সর্দি-কাশি কিংবা ঠান্ডা লাগার সমস্যায় গরম পানি উপকারী একথা জানেন নিশ্চয়ই। তাই এ ধরনের সমস্যা দেখা দিলে গরম পানি পান করুন।

নিয়মিত গরম পানি পান করলে তা জমে থাকা মিউকাস দূর করতে সাহায্য করে। এতে গলা ব্যথার মতো সমস্যাও দ্রুত ভালো হয়।

দ্রুত হজম হয়

হজমের সমস্যা হলে গরম পানি পানের অভ্যাস করুন। প্রয়োজনীয় পানি পান না করলে ক্ষুদ্রান্ত আমাদের শরীরের ভেতর থেকে পানি শোষণ করে। এর ফলে দেখা দেয় পানিশূন্যতা এবং হজমের নানা সমস্যা।

এভাবে চলতে থাকলে দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও পেট ফাঁপার মতো সমস্যা। তাই ঠান্ডা পানির বদলে গরম পানি পান করুন। এটি পুরো হজম প্রক্রিয়ায় সাহায্য করবে। তবে ফুটন্ত গরম পানি পান করবেন না, হালকা গরম হলেই যথেষ্ট।

ওজন বৃদ্ধির ভয় নেই

ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকেই গরম পানি পানের অভ্যাস করেন। হালকা গরম পানি শরীরের মেটাবলিজম বাড়িয়ে অতিরিক্ত ফ্যাট ঝরাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, খাবার খাওয়ার আগে দুই গ্লাস হালকা গরম পানি খেলে মেটাবলিজম রেট অন্তত ত্রিশ শতাংশ বৃদ্ধি পায়।

এর ফলে শরীরে জমে থাকা বাড়তি মেদ দ্রুত ঝরে। সকালে ঘুম থেকে ওঠার পরেও হালকা গরম পানি পান করলে উপকার পাওয়া যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা