লাইফস্টাইল

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে করলা

সান নিউজ ডেস্ক : তেতোস্বাদের জন্য অনেকে করলা খেতে চান না। বিশেষ করে আপত্তি করে শিশুরা। তবে নিয়মিত যদি খাবারের তালিকায় করলা থাকে, তাহলে শরীরের জন্য তা অনেক ভালো। চিকিৎসকদের মতে, করলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

করলা খেলে যে উপকার পাবেন :

১. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: করলা যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তেমনি ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে। যারা ইতোমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তাদের অবশ্যই করলা খাওয়া উচিত। গবেষণায় দেখা গেছে, এই সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

২. ওজন কমায়: বর্তমানে বেশিরভাগ মানুষের ওজন বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত। ওজন কমানোর জন্য অনেকেই সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যান। অনেকে আবার জিমে যান।

তবে চিকিৎসকরা বলছেন, ওজন কমানোর জন্য সুষম খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাবারের তালিকায় এমন কিছু থাকা উচিত যা ওজন কমাতে সাহায্য করে। করলা তেমনই সবজি। যা ওজন কমাতে সাহায্য করে।

৩. ত্বক ভালো করে: রক্তকে পরিশুদ্ধ করে ত্বক ভালো রাখতেও সাহায্য করে করলা। করলায় ভিটামিন ‘সি’ থাকে। এর ফলে ত্বকের সমস্যা দূর হয় এবং রক্ত পরিশুদ্ধ হয়। ভিটামিন ‘সি’ থাকার কারণেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় করলা।

৪. হার্ট ভালো রাখে: যাদের উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য করলা অত্যন্ত উপকারী। এই সবজি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হার্ট ভালো রাখতে সাহায্য করে। এর ফলে রক্তচাপ কমে এবং হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি কমায়।
সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা