লাইফস্টাইল

৭ কৌশলে সহজেই স্ত্রীকে খুশি রাখুন

সান নিউজ ডেস্ক : সংসার টিকে থাকে স্বামী ও স্ত্রীর ভালোবাসায়। তবে সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর দায়িত্ব, কর্তব্য, যত্ন ও ভালোবাসা বেশি থাকে। অনেক স্বামীই তার স্ত্রীকে সুখী করতে পারে না। অথচ পরিবারে শান্তি রক্ষা করার জন্য স্ত্রীকে খুশি রাখা খুব গুরুত্বপূর্ণ।

স্ত্রীকে খুশি রাখার কৌশল জেনে নিন-

১. ফুল ও উপহার পছন্দ করে সবাই। স্ত্রীর মন জয় করতে মাঝে মাঝে তাকে ফুল ও ছোট ছোট উপহার দিতে পারেন। এতে সে খুশি হবে।

২. স্ত্রীর উপস্থিতিতে কখনও তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না। কোনো পুরোনো বন্ধু বা পরিচিত কেউ সামনে থাকলেও সমানভাবে গুরুত্ব দিন।

৩. বাসায় রান্নার কাজ ও সন্তানের যত্ন নিতে স্ত্রীকে সহযোগিতা করুন। সারাদিন অফিস করে এসে ঘরের কাজ করতে আপনার ইচ্ছা করবে না। আপনার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু বিষয়টি তাই। তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন।

৪. স্ত্রীকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না। এতে সে কষ্ট পাবে।

৫. নারীরা কখনোই তার পরিবার বা প্রিয় বন্ধুদের সম্পর্কে কোনোরকম সমালোচনা সহ্য করতে পারেন না। তাই স্ত্রীর সামনে আপনজনদের সম্পর্কে সমালোচনা করবেন না।

৬. স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা বন্ধ করুন। কারণ কোনো গৃহকর্ত্রী মিথ্যা বলা পছন্দ করেন না।

৭. স্ত্রীকে খুশি রাখার একটি উপায় হলো তার কথা মনোযোগ দিয়ে শোনা। তাই সংসার কিংবা অন্য যেকোনো বিষয়ে যে কোনো কথা বললে তা মন দিয়ে শুনুন। স্ত্রীর ভালো কাজগুলোর প্রশংসা করুন। সূত্র: আনন্দবাজার

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা