লাইফস্টাইল

একটি মাস্ক কতদিন ব্যবহার করবেন?

লাইফস্টাইল ডেস্ক : করোনা কালে ফেস মাস্ক নিত্যদিনের সঙ্গী। ঘর থেকে বের হলেই মাস্ক জরুরি। কিন্তু একটি মাস্ক কতদিন ব্যবহার করা যায়? সেই বিষয়েও স্পষ্ট ধারণা দরকার। আসুন জেনে নেই মাস্ক ব্যবহারের সময়সীমা সম্পর্কে-

সব ধরনের মাস্ক ব্যবহারের একটি সময়সীমা আছে। এরপর সেই মাস্ক আর ব্যবহার না করাই ভালো। বাজারে সাধারণভাবে তিন ধরনের মাস্ক পাওয়া যায়, এসব মাস্কের আলাদা সময়সীমা আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, যে কয়েকটি চিহ্ন দেখে বোঝা যায় কখন মাস্ক বদলানোর সময় এসেছে।

চিকিৎসকদের মতে, এন৯৫ মাস্কই সবচেয়ে উপযোগী। যদি কাপড়ের মাস্ক ব্যবহার করেন, তাহলে অবশ্যই তিন লেয়ারের হতে হবে। মাস্ক যদি ঢিলে হয়, ছিঁড়ে যায়, ড্যাম্প হয় এবং মাস্ক পরলে যদি চশমার কাঁচ ঝাপসা হয়। তাহলে বুঝতে হবে মাস্ক বদলানোর সময় এসেছে।

মাস্ক পরার কারণ হচ্ছে- আমরা যে শ্বাস গ্রহণ করি, তা যেন সম্পূর্ণভাবে মাস্কের মধ্যদিয়ে শরীরে প্রবেশ করে। কিন্তু তা যদি ঢিলে হয় বা ছিঁড়ে যায়, তাহলে সেই মাস্ক পরার কোনো উপকারিতা নেই। নাক-মুখ পুরোপুরি ঢেকে না রাখলেও মাস্ক কোনো কাজে লাগে না।

নাক-মুখ ঢেকে না দিলে নিশ্বাস ৫০ শতাংশই ফিল্টার না হয়ে শরীরে প্রবেশ করে। এ ছাড়া মাস্ক পরলে চশমার কাঁচ ঝাপসা হয়ে যায়, ফলে মাস্ক ছাড়াও আশপাশ দিয়ে বাতাস ঢুকছে। এ অবস্থায় মাস্ক বদলে ফেলুন। এন৯৫ মাস্ক ছিঁড়ে গেলে বা ড্যাম্প হলে সঙ্গে সঙ্গেই পাল্টে ফেলুন। আর সার্জিক্যাল মাস্ক ৪-৬ ঘণ্টার বেশি ব্যবহার না করাই উচিত।

মাস্ক কীভাবে ব্যবহার করবেন, তার একটি নির্দেশনা দিয়েছে ভারতে এইমস হাসপাতাল। সেখানে বলা হয়েছে, মাসের শুরুতে ৫টি এন৯৫ মাস্কের সেট রাখুন। প্রতিটি আলাদা আলাদাভাবে প্যাক করা থাকবে। প্রতিটি মাস্ককে ১ থেকে ৫ পর্যন্ত মার্ক করুন।

এরপর প্রথম দিন ১ নম্বর মাস্ক পরুন। দিনের শেষে বাড়ি ফিরে মাস্কটি আবার প্যাকেটে ভরে রাখুন। পরদিন দ্বিতীয় মাস্কটি পরুন। এভাবে পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন একটি করে নতুন মাস্ক পরুন। এরপর ষষ্ঠ দিনে ফের সেই ১ নম্বর মাস্কটি প্যাকেট থেকে বের করে পরুন।

এভাবে ১ মাস পরে পাঁচটি মাস্কই ডাস্টবিনে ফেলে দিয়ে নতুন পাঁচটি মাস্কের সেট রাখুন। মনে রাখবেন, আপনার মাস্ক যদি নিরাপদ থাকে, তাহলে আপনিও নিরাপদ থাকবেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা