লাইফস্টাইল

পোষা কুকুর থেকে হতে পারে ডায়াবেটিস

লাইফস্টাইল ডেস্ক : অনেকেই শখ করে কুকুর পোষেন। কুকুরের সঙ্গে মালিকদের সম্পর্ক থাকে বেশ মধুর। কিন্তু জানে কি? এই প্রিয় কুকুরেরও ডায়াবেটিস হয়। আর কুকুরের সঙ্গে তার মালিকের হতে পারে ডায়াবেটিস! সম্প্রতি সুইডেনে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, কুকুর থেকে তার মালিকের ডায়াবেটিস হওয়ার কারণ, কুকুর এবং তার মালিকের একই রকম ফিজিক্যাল অ্যাকটিভিটি।

দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, গবেষণার ফল প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে। গবেষণাটি করেছিলেন, সুইডেনের উপসালা ইউনিভার্সিটির বিয়াট্রিস কেনেডি এবং তার রিসার্চ টিম। গবেষণায় কুকুর এবং মালিকদের মধ্যে ওবেসিটির ক্ষেত্রেও যোগসূত্র রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষণার রিপোর্ট বলছে, মানুষের মতোই পোষা কুকুরেরও ডায়াবেটিস হতে পারে। তাদের স্বাস্থ্য ঝুঁকিও মানুষের চেয়ে কম নয়।

গবেষণায় দুই লাখের বেশি কুকুর ও মালিক জুটির মেডিক্যাল রিপোর্ট বিশ্লেষণ করে দেখেছে সুইডেনের পেট ইনসিওর‍্যান্স কোম্পানি। দেখা গেছে, যে কুকুরের ডায়াবেটিস রয়েছে এদের মালিকের টাইপ ২ ডায়াবেটিসের ৩৮ শতাংশ ঝুঁকি বেড়ে যায়। অন্যদিকে, সুস্থ কুকুর পুষলে, ঝুঁকি থাকে অনেক কম।

এদিকে বিড়াল পোষা কিছুটা নিরাপদ। কারণ আরেক গবেষণায় প্রায় দেড় লাখ বিড়াল ও তাদের মালিকদের ওপর একই রকম পরীক্ষা চালিয়ে তেমন ঝুঁকি দেখতে পাওয়া যায়নি। তবে গবেষণার রিপোর্ট বলছে, কুকুর এবং বিড়ালদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি দিন দিন বাড়ছে। যারা আদর করে কুকুর বিড়াল পোষেন এসব পশুর সুস্থতার দিকটিও তাদেরকে নজর দিতে হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা