লাইফস্টাইল

এই শীতে সবজি খিচুড়ি  

লাইফস্টাইল ডেস্ক : আসছে শীত। বিছনা ছেড়ে বাইরে আসতে অসল মন যেন বাধসাধে। আর ঠিক সেই সময় যদি নাকে ঘ্রাণ আসে গরম গরম সবজি কিচুড়ির তবে তো আর কথাই নেই। বাজারে এসেছে টাটকা সব শীতের সবজি। নতুন আলু, সিম, ফুলকপি, বরবটি আরও কত কিছু। মৌসুমী এই সবজি দিয়ে তৈরি করুন পুষ্টিকর মজার সবজি খিচুড়ি । রেসিপি টাও খুব সহজ

উপকরণ : চাল-আধা কেজি, আলু ১টি, সিম, ফুলকপি, বরবটি এক কাপ করে পটল ১ কাপ, গাজর- ২টি, পুঁই শাক (ইচ্ছা), আরও কিছু সবজি, পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ, রসুন বাটা-১ চা চামচ, আদা বাটা-১ চা চামচ, জিরা বাটা-১ টেবিল চামচ, কাঁচা মরিচ- ৭/৮টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, দারুচিনি-মাঝারি আকারের ২/৩টি, তেজপাতা ২টি, এলাচ-৪/৫টি, ঘি-২ টেবিল চামচ, গোলমরিচ ১০-১২টি, সয়বিন তেল-আধা কাপ, লবণ ও পানি-পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী:সবজিগুলো কিউব করে কেটে নিন, পুঁইশাকের পাতা ও ডাল সামান্য কেটে নিন। চাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে ফেলুন। পাত্রে পানি গরম হতে দিন (চালের দেড় ডাবল)। অন্য পাত্রে সামান্য সয়াবিন তেল গরম করে পুঁইশাক, সবজি এবং কাঁচা মরিচ সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন।

এরপর এলাচ, দারুচিনি, বাটা মশলা ও পরিমাণমতো লবণ দিয়ে সামান্য ভেজে নিয়ে তাতে ধুয়ে রাখা চাল দিয়ে ভালো করে ভেজে নিন। মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট চাল ভাজতে হবে। দরকার হলে আঁচ কমিয়ে নিন। এবার চালের সঙ্গে আগে ভেজে রাখা সবজি দিয়ে আরও এক মিনিট ভালো করে নাড়ুন।

এবারে গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন। চুলা থেকে নামানোর ১০ মিনিট আগে পাত্রে ঘি ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন দারুণ মজার সবজি খিচুড়ি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা