লাইফস্টাইল

শীতে ত্বক  সুস্থ ও উজ্জ্বল রাখার কৌশল

লাইফস্টাইল ডেস্ক : উত্তরের হিম বাতাস আর গাছের পাতায় হলুদ আভা দেখে বোঝা যায় শীত এসেছে। শীতকালের বাড়তি পাওনা শুষ্ক, খসখসে ও অনুজ্জ্বল ত্বক। গরম পানিতে গোসল, সূর্যের আলোর নীচে দাঁড়ানো; এসবের ফলেই ত্বকের হাল আরও বেহাল হয়ে পড়ে।

তাই এ সময়ে ত্বকের প্রয়োজন আরও বেশি করে যত্ন। প্রবল শীতে আপনি মাফলার কিংবা হাল আমলের জ্যাকেট চাপিয়ে বের হয়ে যেতে পারবেন অনায়াসেই। কিন্তু একটু একটু করে প্রতিদিন শুষ্ক হয়ে আসা ত্বকের যত্নে প্রয়োজন অন্য কিছু।

ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করুন
শীতে মোলায়েম ত্বক পেতে চাইলে ময়শ্চারাইজার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে ত্বকে জলের ভারসাম্য বজায় থাকে। পাশাপাশি ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাবও বজায় থাকে। নারকেল তেল, ক্যাস্টর ওয়েল, অলিভ ওয়েল, বাটারমিল্ক, শশা খুব ভালো প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে।

নিয়মিত পানি খান
শীতে শরীরে পানির চাহিদা এমনিতেই কম থাকে। ফলে আমরা অনেক সময় পানি খেতে ভুলে যাই। কিন্তু শরীর থেকে স্বাভাবিক নিয়মেও পানি বেরিয়ে যায়। ফলে সেই ভারসাম্য বজায় রাখতে পরিমাণ মতো পানি খান।

উষ্ণ পানিতে মুখ ধোয়ার অভ্যাস করুন
শীতকালে গরম পানিতে গোসল করতে খুবই আরাম লাগে। কিন্তু এতেই ত্বকের ব্যাপক ক্ষতি হয়। তবে ঠান্ডা পানিতে গোসল না করে বরং উষ্ণ পানিতে গোসলের অভ্যাস গড়ে তুলুন। এতে ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট হবে না।

রাতে ত্বকের যত্ন নিন
ঘুমোতে যাওয়ার আগে মুখ ধুতে ভুলবেন না। তারপরে একটু ময়শ্চারাইজার লাগিয়ে ঘুমোতে যান। প্রায় সাত থেকে আট ঘণ্টা ত্বক বিশ্রাম পায় এ সময়ে। এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করুন। এতে আপনার ত্বক থাকবে সুস্থ ও উজ্জ্বল।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা