লাইফস্টাইল

মুখের চেয়েও বেশি জরুরি পায়ের যত্ন

লাইফস্টাইল ডেস্ক : শীত আসার আগেই আমরা সচেতন মুখের যত্ন নিয়ে। কিন্তু শীতে সবচেয়ে বেশি যন্ত্রণা হয় পায়ের শুষ্কতা নিয়ে। শীতকালে পা ও পায়ের গোড়ালি ফাটা যেমন দেখতে খারাপ লাগে, সেটা যন্ত্রণারও।

পায়ের বিশেষ যত্নে তাদের যা করতে হবে:

ময়েশ্চারাইজিং ক্রিম
শীতের সময় ঘুমানোর আগে অবশ্যই পায়ে খানিক ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমোবেন। এতে পা নরম ও কোমল থাকবে। আপনার পা অতিরিক্ত শুষ্ক হয়ে থাকলে বাদাম তেল কিংবা জলপাই তেল ম্যাসাজ করে ঘুমোতে পারেন।

ভারী জুতা
স্লিপার পরে চলাফেরা খুব আরামদায়ক বটে কিন্তু শীতকালে এ অভ্যাস ত্যাগ করাই ভালো। পা ঢেকে রাখে এমন জুতা পরুন। বুট জুতা হলে আরও ভালো। এতে পাও ভালো থাকবে এবং ধুলা-ময়লাও লাগবে না। এটি শীতে পায়ের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদ্ধতি।

মোজার ব্যবহার
অনেকেই মোজা পরতে চান না। অন্তত শীতে পায়ে মোজা পরার অভ্যাস তৈরি করুন। যাতে আবহাওয়ার বৈরিতা থেকে রেহাই পাবে আপনার পদযুগল। বাজারে বেশ কিছু ডিজাইন ও রঙের মোজা পাওয়া যায়, পছন্দ করে কিনে নিন। বাসায় থাকলেও মোজা ব্যবহার করা যেতে পারে।

প্রচুর পানি পান করুন
পানি পান করা আপনার পা এবং ত্বকের জন্য বেশ উপকারী। প্রচুর পানি পান করুন, এতে আপনার ত্বক ভেতর থেকে সতেজ ও প্রাণবন্ত থাকবে।

পেডিকিউর করুন
হিম হিম শীতের আবহাওয়ায় আপনার পদযুগলের জন্য পরম বন্ধু হতে পারে একটি দারুণ পেডিকিউর। পার্লারে গিয়ে খুব ব্যয়বহুল পেডিকিউর করতে না চাইলে ঘরে বসেই দারুণভাবে করতে পারেন এটি। যেখানেই করবেন, পরম যত্ন নিয়ে স্বাচ্ছন্দ্যের সঙ্গে করুন।

হট ওয়াটার ট্রিটমেন্ট
পা ময়েশ্চারাইজ করার আগে গরম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতে আপনার পা আরাম পাবে এবং আপনি সারাদিনের ক্লান্তি সহজেই দূর করতে পারবেন।

ছোটখাটো এ কৌশলগুলো মেনে চললে সহজেই শীতের সময়েও থাকবেন স্বস্তিতে। সুন্দর থাকবে পা দু’টি। শীত তো এসেই যাচ্ছে, আজ থেকেই যত্ন নেওয়া শুরু হয়ে যাক।
পায়ের কোথাও সংক্রমণ হয়ে ঘা না শুকোলে, পা ফুলে গেলে, পা–আঙুল বা নখের রং বদলে গেলে, পা স্বাভাবিকের তুলনায় ঠাণ্ডা বা গরম হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা