লাইফস্টাইল

শিশুর শরীরে কোন তেল মাখবেন?

লাইফস্টাইল ডেস্ক : অন্য সময়ের চেয়ে শীতের ঋতুতে আবহাওয়া বেশি শুষ্ক থাকে। শীতে শিশুর জন্য প্রয়োজন একটু বেশি যত্ন নেয়া। কারণ শীতে শিশুরা অসুস্থ হয় বেশি বড়দের চেয়ে। শিশুদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে। সর্দি-কাশির মতো সাধারণ উপসর্গ থাকে,অসুস্থ হয় শিশুরা।

মায়েরা শিশুর ত্বক সুন্দর রাখতে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজ লোশন ও তেল ব্যবহার করে থাকেন। অনেক মা জানেন না কোন তেল শিশুর জন্য ভালো। শীতে শিশুর সুরক্ষায় বিভিন্ন ধরনের তেল ব্যবহার করা যেতে পারে।

আসুন জেনে নিই কোন তেল শিশুর ত্বকের জন্য ভালো।

সরিষার তেল

আদিকাল থেকেই শিশুর জন্মের পরে দাদি-নানিরা শিশুদের গায়ে সরিষার তেল গায়ে মাখাতে বলেন। সরিষার তেল ঝাঁঝালো হওয়ায় তা অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। শীতে শিশুর জন্য সরিষার তেল খুবই ভালো। কারণ এটি শরীর উষ্ণ রাখে, বিভিন্ন রোগ-ব্যাধি থেকে দূরে রাখে।

অলিভ অয়েল

শীতে শিশুদের শরীরে অলিভ অয়েল মাখা যেতে পারে। অলিভ অয়েল তেল শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। তবে শিশুর চর্মরোগ থাকলে অলিভ অয়েল ব্যবহার না করা ভালো।

নারিকেল তেল

চুলের যত্নে নারিকেল তেলের জুড়ি নেই। অনেকে মনে করেন নারিকেল তেল শুধু চুলের যত্নে ব্যবহার জন্য ভাল। কিন্তু আপনি জানেন কি শিশুর ত্বকের জন্য নারিকেল তেল ভালো। শিশুর ত্বক সহজেই এই তেল শুষে নিতে পারে।শীতে মালিশের জন্য এতে চমৎকার উপাদান রয়েছে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল গুণ শিশুর ত্বকের জন্য উপকারী।

সূর্যমুখী তেল

সূর্যমুখী তেল ভিটামিন ‘ই’ সমৃদ্ধ। এতে যথেষ্ট পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, যা শীতকালে শিশুর ত্বকের সুরক্ষায় বিশেষভাবে কাজ করে।

আয়ুর্বেদিক তেল

আয়ুর্বেদিক তেল সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি।এই তেলে বিভিন্ন ধরনের তেল ও বিভিন্ন স্বাস্থ্য উপাদান পাবেন একই সঙ্গে। আয়ুর্বেদিক তেল শীতে শিশুর রুক্ষতা ও রোগ প্রতিরোধ করে রাখবে উষ্ণ।

ঘি

শীতে শিশুর শরীরের যত্নে ঘি মাখা যেতে পারে। ঘিতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’, ‘ডি’ ও ‘ই’ রয়েছে।ঘি'র মালিশ শিশুকে উষ্ণ রাখে, শরীরে রক্ত সঞ্চালন বাড়াবে।

গাইনি কনসালটেন্ট, বেদৌরা শারমিন।, সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা