লাইফস্টাইল

বয়স চল্লিশের কোঠায় পৌঁছালে নারীদের করণীয়

লাইফস্টাইল ডেস্ক: ‘কুঁড়িতে বুড়ি আর চল্লিশে চালশে’ এই প্রবাদগুলোই এখন চিরাচারিত সত্য। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে শরীর ও মনে পরিবর্তন আসে। আর এই পরিবর্তনগুলো মেনে নেওয়াই ভালো থাকার মূলমন্ত্র। নারী এবং পুরুষের শরীরের গঠনে বেশকিছু পার্থক্য রয়েছে। পুরুষদের তুলনায় মেয়েদের শরীর অনেক বেশি জটিল। এ কারণেই নারীদের বেশি করে নিজেদের খেয়াল রাখা উচিত। বয়স চল্লিশের কোঠায় পৌঁছালে নারীরা বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়। তাই এটা সাবধাণতার সময়, নিজের দিকে আলাদা করে নজর দেওয়ার সময়। এসময় তাই প্রাত্যহিক জীবনযাত্রায় পরিবর্তন আনুন।

হাড়ের সমস্যা
চল্লিশের পর থেকে নারীদের হাড়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে। তাই এই সময় বেশি করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া শুরু করতে হবে। সেই সঙ্গে সকালে গায়ে রোদ লাগাতে হবে। এতে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দূর হবে। ফলে হাড় ভালো থাকবে।

পরামর্শ: ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে নিয়মিত। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে অন্যতম হলো- দুধ, দই, পনির, ব্রকলি, বাদাম প্রভৃতি।

চুল পড়া
মানুষ মাত্রই কমবেশি চুল পড়ার বিষয়টি মোকাবিলা করতে হয়। কখনও বেশি কখনও কম। গর্ভাবস্থায় নারীদের চুলের স্বাস্থ্য বৃদ্ধি পায়। আবার শিশু ভূমিষ্ট হওয়ার পরই ঝরতে থাকে। হরমোনাল পরিবর্তনে যেমন চুল পড়ে আবার মনোপজের কারণেও চুল পড়তে পারে।

পরামর্শ: এসব ক্ষেত্রে চুলপড়া কমাতে সহায়ক শ্যাম্পু ব্যবহার করুন বা ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম যুক্ত খাদ্য গ্রহণ করুন।

পুষ্টিহীনতা
চল্লিশের পর থেকে নারীর শারীরিক সক্ষমতা কমতে শুরু করে। বিভিন্ন পুষ্টি ও আয়রনের ঘাটতি দেখা দেয়। ফলে স্বাভাবিকভাবেই শরীর এত মাত্রায় ক্লান্ত হয়ে পড়ে যে, কোনো কাজ করতেই মন চায় না। অসুস্থতার মাত্রাও বেড়ে যায়।

পরামর্শ: এমনটা যাতে আপনার সঙ্গে না ঘটে, তা সুনিশ্চিত করতে প্রতিদিনকার ডায়েটে মাংস, ডিম, নানাবিধ বীজ, বাদাম এবং ব্রাউন রাইসের মতো আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে।

নিয়ন্ত্রনহীন প্রস্রাব বিড়ম্বনা
সাধারণত প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময় বা মনোপজের পরে প্রস্রাব নিয়ন্ত্রণ করতে না পারার সমস্যাটা দেখা যায়। এমনকি কখনও কখনও জোরে কাশি দিলে বা উচ্চস্বরে হাসলেও প্রস্রাব আটকে রাখা দায় হয়ে পড়ে। চল্লিশ বছর পার করা নারীদের ক্ষেত্রে এমন বিব্রতকর পরিস্থিতির ঘটনা ঘটে প্রায় ৪০ শতাংশ।

পরামর্শ: এই যন্ত্রনাদায়ক পরিস্থিতি থেকে বের হতে যোগ ব্যায়াম করতে পারেন।

ঘনঘন ভুলে যাওয়া
চল্লিশ বছর পর বা মনোপজের পর নারীর জীবন-জীবিকায় বিশাল এক পরিবর্তন ঘটে। যেমন- ছোট ছোট ‌বিষয়গুলো ভুলে যাওয়া। তবে এটাকে স্মৃতিভ্রষ্টের রোগ মনে করার কোনো কারণ নেই। কারণ এসবই মনোপজের জন্য হয়।

পরামর্শ: বিষয়টি মনের মধ্যে পুষে না রেখে চিকিৎসককে জানিয়ে নিশ্চিত হয়ে নিন যে এটা অন্য কোনো রোগ নয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা