লাইফস্টাইল

অফিসে সবুজ গাছে ভালো ফল পাবেন

লাইফস্টাইল ডেস্ক : উদ্বেগ, চাপ, স্ট্রেস ইত্যাদি সমস্যায় ভোগেন অনেকে।কাজের চাপে অনেক সময় আমরা ক্লান্তি অনুভব করি। এসব সমস্যা থেকে বাঁচতে নিজেদের ডেস্কে সবুজ গাছ রাখলে ভালো ফল পাবেন।

সম্প্রতি জাপানের হিয়োগো বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এক সমীক্ষার আয়োজন করেছিল। সমীক্ষার ফলাফল বলছে অফিস কর্মীদের মানসিক স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে অফিসে ইন্ডোর প্লান্ট থাকলে। আর তাই ছোট একটি গাছ রাখুন নিজের ডেস্কে। অফিসের সিঁড়ি বা বারান্দায়ও রাখা যায় পছন্দের গাছ। এমন গাছ রাখতে হবে, যেগুলো খুব সহজেই মানিয়ে যায় এ ছোট্ট জায়গাগুলোতে আর বাড়িয়ে দেয় সৌন্দর্য।

অফিসের কাজের চাপে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন, ডেস্কে গাছ রাখার পাশাপিাশি আরও কিছু পদ্ধতি জেনে রাখা প্রয়োজন। যেগুলো আমাদের খুব সহজেই অবসন্ন ভাব কাটিয়ে চাঙ্গা করে তুলবে।

তেমনই কিছু টিপস্:


১/ছোট ছোট কাজে সাহায্যকারী না ডেকে নিজেই উঠে যান। যেমন কোনো কিছু প্রিন্ট বা ফটোকপি করতে হলে ডেস্ক থেকে গিয়ে নিজেই নিয়ে আসুন

২/দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ না করে কিছুক্ষণ পরপর হেঁটে পাশের সহকর্মীদের খোঁজ খবর নিন

৩/অফিসের চেয়ারে সব সময় শিরদাঁড়া সোজা রেখে বসুন

৪/কাজের ফাঁকে মাঝে মাঝে ব্রেক নিন। চা খান, সহকর্মীদের সঙ্গে গল্প করুন। নতুন করে কাজের উৎসাহ পাবেন

৫/কম্পিউটার শরীর থেকে এক হাত দূরে, আই লেভেলের একটু নিচে সেট করুন।

৬/কম্পিউটার স্ক্রিনে একটানা ১০-১৫ মিনিটের বেশি তাকিয়ে থাকবেন না। কম্পিউটারে কাজ করার সময় নিয়মিত চোখের পাতা ফেলুন।

৭/হাত দু‘টি সামনের দিকে সোজা বাড়িয়ে দিন, এক হাত দিয়ে অন্য হাতের আঙ্গুলগুলো ধরুন। এবার হাত দু’টি আস্তে আস্তে ওপর নীচ করুন।

৮/সুস্থ থাকতে অফিসেই আমরা হালকা কিছু ব্যায়াম করতে পারি:

৯/পায়ের আঙুলের ওপর ভর করে সোজা হয়ে দাঁড়ান। আস্তে আস্তে এই অবস্থায় পিঠ সোজা রেখে বসার ভঙ্গি করুন। এভাবে ৫ বার করুন

১০/অফিসের চেয়ারে মেরুদণ্ড সোজা করে বসুন। এবার ঘাড় আস্তে আস্তে ডানে বামে ঘোরান। এভাবে ৫ থেকে ১০ বার করুন

১১/নিয়মিত এই অল্প সময়ের ওর্য়াক আউট আমাদের একঘেয়েমি দূর করে কাজে আরও মনযোগী করে তোলে এবং সুস্থ্ থাকতে সাহায্য করে।

১২/চেয়ারটা ডেস্ক থেকে খানিকটা দূরে সরিয়ে নিন। হাত দুটো সোজা করে ডেস্ক স্পর্শ করুন ১০ বার।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা