লাইফস্টাইল

‘লেজার ট্রিট’র ১১তম বর্ষে পদার্পন

লাইফস্টাইল ডেস্ক : সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল লেজার ট্রিটের ১০ বছর পূর্তি জমকালো অনুষ্ঠান।

দেশের অভিজাত এসথেটিক ডার্মাটোলজি ক্লিনিক লেজার ট্রিট। বাংলদেশের প্রথম আইএসও সনদপ্রাপ্ত বিউটিসিনোলোজি ক্লিনিক এটি। সৌন্দর্য, মেডিসিন এবং টেকনোলজি এই তিনের সমন্বয়ে বিউটিসিনোলজির ধারণা নিয়ে এক দশক আগে প্রতিষ্ঠিত হয়েছিলো ক্লিনিকটি। সৌন্দর্য বিকাশে প্রতিষ্ঠানটি এখন দেশব্যাপী বিপুল জনপ্রিয়। সুনাম দেশ ছাড়িয়ে ছড়াচ্ছে দেশের বাইরেও।

সম্প্রতি লেজার ট্রিট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পালন করে ‘ জীবন পরিবর্তনের’ ১০ বছর পূর্তি। সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে পালিত হয় অনুষ্ঠানটি। ১০ বছর পূর্তির এই আনন্দময় মূহূর্তকে অভিবাদন জানাতে বিশেষ অতিথি হিসেবে পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সাংসদ জনাব তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত চর্ম বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম ইউ কবির চৌধুরী।

এছাড়াও ১০ বছর পূর্তির এই আনন্দময় মুহূর্তকে শুভকামনা জানাতে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন অসংখ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব, খেলোয়াড় এবং চিকিৎসকগণ। লেজার ট্রিটের সাফল্যের ১০ বছর পূর্তিতে অসাধারণ একটি গান রচনা করেন তাসনিম আনিকা। শ্রাবণ্য তৌহিদার সঞ্চালনায় অনুষ্ঠানটি ছিল আমোদপূর্ণ। চোখ ধাঁধানো সাংস্কৃতিক সন্ধ্যার পর সকলে উপাদেয় সান্ধ্য ভোজন উপভোগ করেন।

লেজার ট্রিটের কর্ণধার ডা. শামীম তাঁর সূচনা বক্তব্যে বিগত ১০ বছর ধরে যে সমস্ত সম্মানিত ব্যাক্তিবর্গ সেবা গ্রহণ করে ও সমর্থন দিয়ে লেজার ট্রিটকে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন তাঁদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠশিল্পী দিলশাদ নাহার কণা এবং ফাতেমা তুজ জোহরা ঐশীর সুরের মূর্ছনা দর্শকদের বিমোহিত করে। লেজার ট্রিটের অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চিং ছিল এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। জনপ্রিয় নির্মাতা নোমান রবিন

লেজার ট্রিটের “জীবন পরিবর্তনের” ১০ বছর পূর্তির আনন্দময় অনুষ্ঠানে তারকা দ্যূতি ছড়িয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, চিত্রনায়ক আরেফিন শুভ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, মামনুন হাসান ইমন, আলিশা প্রধান, সায়েদ রুমাসহ অসংখ্য সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যাক্তিত্ববর্গ।

সান নিউজ/আরএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা