সংগৃহীত ছবি
লাইফস্টাইল

নতুন বছরের রেজোলিউশনে লেগে থাকার ৫ উপায়

লাইফস্টাইল ডেস্ক: নতুন বছরের রেজোলিউশন খুব সাধারণ বিষয়ের মতো শোনাতে পারে। তবে এখনও অনেকে সেই একটি নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করে আশা করে যে এটি তাদের জীবনের সবকিছু পরিবর্তন করবে। এটা ইচ্ছা, লক্ষ্য এবং আকাঙ্ক্ষার একটি বড় তালিকা হতে পারে। নতুন বছরের রেজোলিউশনে লেগে থাকার জন্য তাই কিছু কাজ করতে হবে-

আরও পড়ুন: শরীরে আয়রন বাড়ানোর উপায়

১) ভিন্নভাবে চিন্তা করুন: আপনার রেজোলিউশনগুলো যেন খুব সাধারণ না হয় সেদিকে খেয়াল রাখুন। নিয়মিত জিম করা, ওজন কমানো বা ভ্রমণ করার মতো সাধারণ চিন্তার বাইরে কিছু ভাবুন। একটি নতুন অভ্যাস তৈরি করার বিষয়ে ভাবতে পারেন। স্টকে কীভাবে বিনিয়োগ করতে হয়, গাড়ির টায়ার কীভাবে পরিবর্তন করতে, দাতব্য বা স্বেচ্ছাসেবী কাজে সময় ব্যয় করা ইত্যাদি বিষয়ের দিকে মনোযোগ দিতে পারে।

২) অল্প দিয়ে শুরু করুন: অল্প দিয়ে শুরু করা প্রয়োজন। একসঙ্গে অনেক কাজ নিয়ে ঝাঁপিয়ে পড়লে তা আপনার কাজে দ্রুত ক্লান্তি নিয়ে আসতে পারে। বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য সরাসরি এগিয়ে যাওয়ার পরিবর্তে, ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং ধাপে ধাপে অর্জন করুন। মনে রাখবেন যে শুধুমাত্র ছোট এবং ধারাবাহিক পদক্ষেপ আপনাকে আপনার চূড়ান্ত লক্ষ্য অর্জনের কাছাকাছি নিয়ে যেতে পারে।

৩) সহায়তা নিন: সব কিছু একা করা যায় না। আপনার লক্ষ্য অর্জনের জন্য অপরের সহায়তা সমানভাবে গুরুত্বপূর্ণ। লক্ষ্য সম্পর্কে কথা বলার জন্য সঠিক ব্যক্তিকে খুঁজুন এবং তাদের অভিজ্ঞতা থেকে সাহায্য ও সমর্থন নিন। উদাহরণস্বরূপ, আপনি যদি ধূমপান বা মদ্যপান ত্যাগ করতে চান, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে সমর্থন করতে পারে এমন একজনকে খুঁজে বের করা প্রয়োজন।

৪) উচ্চ প্রত্যাশা নয়: ফলাফল অবিলম্বে পরিবর্তিত হয় না। বড় কোনো প্রাপ্তির জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। প্রতিফলন দেখার জন্য সময় দিন এবং অতিরিক্ত প্রত্যাশা বাদ দিন। উচ্চ প্রত্যাশা আপনার চিন্তাকে ধ্বংস করতে পারে এবং লক্ষ্য অর্জন করতে বাধা দেবে।

৫) নিখুঁত হতে হবে না: আপনার রেজোলিউশন সম্পূর্ণ নিখুঁত হতে হবে না। লক্ষ্যে লেগে থাকা ভালো কিন্তু পারফেকশনিজমকে ভালোর শত্রু হতে দেবেন না। শুধুমাত্র পরিপূর্ণতার লক্ষ্য থাকলে তা আপনাকে হতাশ করে দেবে এবং মানসিক চাপ সৃষ্টি করবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা