হার্টের সমস্যা দূর করে প্রাণখোলা হাসি
লাইফস্টাইল

হার্টের সমস্যা দূর করে প্রাণখোলা হাসি

সান নিউজ ডেস্ক:

করোনাকালে হার্টের সমস্যা থাকলে চলতে হবে অনেক বেশি সাবধানে। মানতে হবে স্বাস্থ্যবিধিসহ আরও কিছু বিষয়।
কারণ বিশেষজ্ঞরা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে হার্টের রোগীদের অবস্থা অনেক জটিল হয়ে যায়, ঝুঁকিও বেশি থাকে। আর তাই মহামারি করোনার সময়ে হৃদযন্ত্র সুস্থ রাখতে আমাদের যা করতে হবে:-

খুব প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া। সব সময় সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখা। নিয়ম মেনে মাস্ক ব্যবহার মাস্ট। চেষ্টা করতে হবে সামাজিক দূরত্ব মেনে চলা ও বেশি লোকসমাগম হয় এসব জায়গা এড়িয়ে চলতে হবে। দিনে ১৫ মিনিট প্রাণখোলা হাসি। অনাবিল হাসি হার্টের জন্য খুবই উপকারী। হাসি মানুষের রক্তনালিতে রক্ত চলাচলকে কার্যকর রাখতেও সহায়তা করে।

অতিরিক্ত তেল মশলায় রান্না করা খাবার কম খান। মাছ বেশি খেতে সমস্যা নেই তবে মাংস পরিমিত। প্রতিদিনের খাবারে বেশি করে সবজি ও ফল রাখুন। প্রাণীজ তেল এড়িয়ে চলুন।ওজন রাখুন নিয়ন্ত্রণে। সপ্তাহে কমপক্ষে ৫ দিন অন্তত ৩০ মিনিট করে ব্যায়াম করতে হবে। জীবনযাপনে চাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি। দুঃশ্চিন্তা, হতাশা এড়িয়ে চলার চেষ্টা করুন। দুঃশ্চিন্তা হার্টের জন্য মারাত্মক। হার্ট ভালো রাখতে, মন ভালো থাকাও জরুরি। ভালোবাসুন চারপাশের সাবাইকে, চেষ্টা করুন ভালো কাজে সম্পৃক্ততা বাড়াতে। মন এমনিতেই ভালো থাকবে, সঙ্গে হার্টও।

ধূমপান ও নেশাজাতীয় দ্রব্য হার্টের জন্য খুবই ক্ষতিকর। যদি কেউ ধূমপায়ী হয়, অ্যালকোহল পান করে কিংবা নিষিদ্ধ ড্রাগ নেয় তাহলে তার হার্টের অতিরিক্ত পরিশ্রম হয়। অধিক পরিশ্রম করলে আমরা যেমন পরিশ্রান্ত হয়ে পড়ি, তেমনি হার্টও ক্লান্ত হয়ে যায়। যার পরিণাম ধীরে ধীরে মৃত্যু। হার্টের যেকোনো ধরনের সমস্যায় নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে থাকুন।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা