সংগৃহীত ছবি
লাইফস্টাইল

লবণ খাওয়া কমানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক : খাবারে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল লবণ। অতিরিক্ত লবণ গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর। এটি পরিমিত না খেলে আমাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তাই এক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। আপনার যদি অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকে তাহলে তা বাদ দিতে হবে।

আরও পড়ুন :

প্রতিদিন কতটা লবণ খাওয়া যাবে?

বিশেষজ্ঞের মতে, সারাদিনে লবণ খাওয়ার বিষয়টি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। নিশ্চিত করুন যে দিনে শুধুমাত্র ১ চা চামচ (৫ গ্রাম) লবণ খাওয়া যাবে এবং এর বেশি নয়। এর কারণ হলো আমরা অন্যান্য খাবার থেকেও সোডিয়াম পেয়ে থাকি। তাই খাবারের সঙ্গে বাড়তি লবণ যোগ না করাই উত্তম। দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করে সহজেই লবণের ব্যবহার কমাতে পারেন। চলুন জেনে নেওয়া যাক-

১. প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন-

বাজারে যে প্যাকেজড স্ন্যাকস পাওয়া যায় সেগুলোতে উচ্চ মাত্রার লবণ রয়েছে। এই খাদ্যপণ্যে অস্বাস্থ্যকর মাত্রায় লবণ থাকে যা এগুলোকে সুস্বাদু করে কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। লবণাক্ত স্ন্যাকস কেনার পরিবর্তে ফল, বাদাম এবং বীজের মতো স্বাস্থ্যকর বিকল্প খাওয়ার খাওয়ার চেষ্টা করুন।

২. আচার, পাপড় এবং চাটনি সীমিত করুন-

আচার, পাপড় এবং চাটনি অবশ্যই খাবারের স্বাদ আরও ভালো করে তোলে তবে এতে প্রচুর পরিমাণে লবণ থাকে। আপনি যদি প্রতিদিনের খাবারে এগুলো গ্রহণ করেন তবে খাবারে লবণের মাত্রা কম রাখুন। এতে সমন্বয় করা সহজ হবে।

৪. ফল এবং শাকসবজি খান-

আপনার লবণ খাওয়া কমানোর আরেকটি উপায় হলো কম সোডিয়াম কন্টেন্টযুক্ত ফল এবং সবজি খাওয়া। ফল এবং সবজি যেমন আপেল, বেরি, কমলা, আম, ব্রকলি, মিষ্টি আলু, ঢেঁড়স ইত্যাদি আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করা উচিত। কারণ এতে সোডিয়ামের মাত্রা কম থাকে।

৫. খাদ্য লেবেল পড়ুন-

খাবার কেনার আগে তার লেবেল সাবধানে পড়ুন। আপনার প্রতিদিনের লবণ খাওয়ার উপর নজর রাখতে কেবলমাত্র কম সোডিয়াম স্তরযুক্ত খাবার কেনা এবং খাওয়া নিশ্চিত করুন। আপনার প্রতিদিনের খাবারে লবণ কমিয়ে দিতে শুরু করুন এবং ধীরে ধীরে স্বাদের পরিবর্তন আসবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা