ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

সজনে পাতার গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক: অলৌকিক গাছ নামে সজনে পাতার সুখ্যাতি রয়েছে। অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যসহ এতে রয়েছে- ভিটামিন এ, বি ১, বি ২, বি ৩, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ও ফসফরাস।

আরও পড়ুন: পরীক্ষার ফল আশানুরূপ না হলে করণীয়

সজনে পাতা ৮ অ্যামিনো অ্যাসিডের উপকারী উৎস। এতে ৩৮ শতাংশ আমিষ আছে, যা অন্য কোনো উদ্ভিদে নেই।

এ পাতার কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিন-

(১) লিভারকে রক্ষা করে: ফ্যাটি লিভার ডিজিজ থেকে লিভারকে রক্ষা করতে সাহায্য করতে পারে সজনে পাতা। এতে এমন বৈশিষ্ট্য আছে, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এতে থাকা নিয়াজিমিসিন এমন একটি যৌগ যা ক্যান্সারের কোষের বিকাশকে দমন করে।

(২) পেটের সমস্যা দূর করে: কিছু পেটের রোগের চিকিৎসায় কাজ করে সজনে পাতা। এটি নিয়মিত খেলে হজমের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। গবেষণা বলছে, সজনে পাতা পেটের অম্লতা প্রায় ৮৫ শতাংশ কমাতে পারে। এটি পেপটিক আলসার প্রতিরোধ করে।

আরও পড়ুন: গরমে ঠান্ডা পানি খেলে কী হয়?

(৩) আর্থ্রাইটিস প্রতিরোধে সাহায্য করে: প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে সজনে পাতায়, যা রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রতিরোধে সাহায্য করতে পারে।

(৪) বিষণ্ণতা কমায়: স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এমন ব্যাধিগুলোর বিরুদ্ধে লড়াই করে সজনে পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট। এ পাতা আলঝেইমার রোগ, নিউরোপ্যাথিক ব্যথা ও বিষণ্ণতার লক্ষণগুলো কমায়।

(৫) হৃদযন্ত্র ভালো রাখে: এতে আছে কোয়ারসেটিনের মতো অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভালো রাখে। এতে কোলেস্টেরল-হ্রাসকারী বৈশিষ্ট্যও রয়েছে। নিয়মিত সজনে পাতা খেলে হৃদরোগের ঝুঁকি থেকে দূরে থাকা যায়।

আরও পড়ুন: কাঁচা আমের উপকারিতা

(৬) রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে: রক্তে শর্করা ও ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে সজনে পাতা। এতে এমন অণু রয়েছে, যা হাঁপানি, শ্বাসনালী সংকোচন ও শ্বাসনালীতে প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। এটি কিডনিতে খনিজ তৈরি ও পাথর তৈরি করা বন্ধ করতে সাহায্য করে।

(৭) রক্তচাপ নিয়ন্ত্রণে করে: সজনে পাতা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এক সমীক্ষায় একদল সুস্থ অংশগ্রহণকারী ১২০ গ্রাম রান্না করা সজনে পাতা খেয়েছিল, অন্যদল তা করেনি। খাওয়ার ২ ঘণ্টা পরে যারা সজনে পাতা খেয়েছিলেন তাদের রক্তচাপ কম ছিল, যারা খায়নি তাদের বেশি ছিল।

(৮) চোখের স্বাস্থ্য ভালো রাখে: অ্যান্টি-অক্সিডেন্ট বিটা ক্যারোটিন রয়েছে সজনে পাতায়, যা চোখের স্বাস্থ্য বজায় রাখতে ও চোখের রোগ প্রতিরোধের জন্য অপরিহার্য।

(৯) রক্তশূন্যতা দূর করে: সজনে পাতায় থাকা আয়রন রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। সূত্র: মেডিক্যাল নিউজ টুডে

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা