পূর্ব জেরুজালেমের সিলওয়ান শহরের কাকা বিন আমর মসজিদ
আন্তর্জাতিক

ইসরাইলি আদালতের জেরুজালেমে মসজিদ ভেঙে ফেলার নির্দেশ 

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের একটি আদালত পূর্ব জেরুজালেমের সিলওয়ান শহরের কাকা বিন আমর মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম জানায়, ওই মসজিদ নির্মাণের ক্ষেত্রে ‘অনুমতির অভাব’ ছিল বলে দাবি করেছেন ইসরায়েলি আদালত ।

গাজার ওয়াকফ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসরায়েলি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে। তারা ওই আদেশের নিন্দা জানিয়েছে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে।

গণমাধ্যমে খবরে বলা হয়েছে, এই আদেশকে চ্যালেঞ্জ করতে সিলওয়ান শহরের বাসিন্দাদের ২১ দিন সময় বেঁধে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তা না হলে কাকা বিন আমর মসজিদ ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন তারা।

২০১২ সালে দোতলা ওই মসজিদটি তৈরি করা হয়। যেখানে শত শত মুসল্লি নামাজ আদায় করতে পারে। এর আগে ২০১৫ সালেও মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে তা বাস্তবায়ন করা হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে সিলওয়ানে বহু ফিলিস্তিনির ঘরবাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সিলওয়ান মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের কাছাকাছি অবস্থিত।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকের ফলে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা ভবনে ইসরায়েলি ইহুদিরাও প্রার্থনা করতে পারবেন। কারণ এই চুক্তির মাধ্যমে আল-আকসার মর্যাদা আর আগের মতো থাকবে না বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

১৯৬৭ সালের এক চুক্তিতে শুধুমাত্র মুসলিমরাই জেরুজালেমের আল-হারাম আল-শরীফে প্রার্থনা করতে পারবেন বলে নিশ্চিত করা হয়। এছাড়া অমুসলিমরা স্থাপনাটি পরিদর্শন করতে পারলেও প্রার্থনা করতে পারেন না।

কিন্তু সম্প্রতি আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করায় আল-আকসার এই স্থিতাবস্থা আর বলবৎ থাকবে না।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ফিলিস্তিনি শিশুদের জন্য ফিফার অভিনব উদ্যোগ

ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল...

তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা