আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু আরও ৪ হাজার, শনাক্ত আড়াই লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্কঃ

সারা বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা এবং উচ্চতর গবেষণা, কোন কিছুতেই প্রতিকার মিলছে না প্রাণঘাতী করোনাভাইরাসের। প্রথম দফায় সারা পৃথিবীতে প্রথম দফায় তাণ্ডব চালিয়ে এখন অনেক দেশেই দ্বিতীয় দফায় শুরু হয়েছে করোনা সংক্রমণ। সারা বিশ্বে এখনো প্রতিনিয়ত মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৪ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা নয় লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ১২ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৫৯ হাজার ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৪১৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৭১৫ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ১২ লাখ ৭৪ হাজার ৯৭৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবকটি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৪৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৯ হাজার।

ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ২৬ হাজার ৯১৪ জন এবং মৃত্যু হয়েছে ৮০ হাজার ৮০৮ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৩ লাখ ৪৯ হাজার ৫৪৪ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৩২ হাজার ১১৭ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৮ হাজার ৩২০ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৬৩৫ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা পেরুতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৩ হাজার ৮৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৮১২ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৫৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৪৩ হাজার ১৫৫ জন।

সান নিউজ/বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

যুক্তরাষ্ট্রে জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা