লন্ডনে ইহুদিবিরোধী মন্তব্য : মেয়রপ্রার্থী থেকে বাদ গীতা
আন্তর্জাতিক

লন্ডনে ইহুদিবিরোধী মন্তব্য : মেয়রপ্রার্থী থেকে বাদ গীতা

নিজস্ব প্রতিবেদক :

দুই দশকেরও বেশি সময় আগে ইহুদিবিরোধী মন্তব্য করায় লন্ডনে মেয়র প্রার্থী হওয়া থেকে বাদ পড়লেন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী গীতা শিধু রব। লন্ডনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে তার লড়ার কথা ছিলো।

আগামী বছর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্গানিক খাবার ও জুস পণ্যের ফার্ম নোশ ডেটক্সের প্রতিষ্ঠাতা গীতা।

লন্ডনের মেয়র পদে লড়তে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সংক্ষিপ্ত তালিকায় গীতার নাম ছিল।-খবর এনডিটিভির

কিন্তু ১৯৯৭ সালের সাধারণ নির্বাচনের সময় তার একটি ইহুদিবিরোধী মন্তব্যের ভিডিও সামনে চলে আসায় দল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে

যদিও ওই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ ও অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন গীতা।

চলতি বছরের মে মাসে লন্ডনের মেয়র নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে নির্বাচন স্থগিত করে এক বছর পরে অনুষ্ঠিত হবে।

মেয়র সাদিক খানের প্রতিদ্বন্দ্বীর মধ্যে কনজারভেটিভ পার্টির শাওন বেইলি রয়েছেন।

মনোনয়ন থেকে গীতা বাদ পড়ায় লিব ডেমের জন্য প্রার্থী বাছাই কঠিন হয়ে পড়েছে। কারণ দলটির আগের পছন্দ সইবান বেনিতা নির্বাচনী দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

লিব ডেমের দলীয় মুখপাত্র বলেন, দল থেকে গীতা শিবুকে বরখাস্ত করা হয়েছে। লন্ডনের মেয়রপ্রার্থী হিসেবে দল থেকে তাকে প্রার্থী করা হচ্ছে না।

তবে এ ঘটনায় তদন্ত চলছে বলেও তিনি জানান।

তেইশ বছর আগে ব্ল্যাবার্নে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে তিনি লেবার পার্টির এমপি জ্যাক স্ট্রর বিরুদ্ধে লড়ছিলেন। তখন এক মন্তব্যে তিনি বলেন, ‘একজন ইহুদিকে ভোট দেবেন না, জ্যাক স্ট্র একজন ইহুদি’।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

যুক্তরাষ্ট্রে জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা