৮০ হাজার ছাড়ল ভারতে করোনায় প্রাণহানি
আন্তর্জাতিক

৮০ হাজার ছাড়ল ভারতে করোনায় প্রাণহানি 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতে ক্রমশই বেড়েই চলছে করোনায় প্রাণহানির সংখ্যা। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪ জনের মৃত্যু হয়েছে এশিয়ার এই দেশটিতে। তাদের নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে ৮০ হাজার। এছাড়া নতুন করে ৮২ হাজার শনাক্ত হওয়ায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখের বেশি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে একদিনে করোনায় মারা গেছেন ৪ হাজারেরও বেশি মানুষ। নতুন শনাক্ত ২ লাখ ৫৯ হাজার। আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের প্রাণহানি।

২৪ ঘণ্টায় সাড়ে ৪শর বেশি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি প্রায় ১ লাখ ৯৯ হাজার। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮ হাজার।

ব্রাজিলে ১৯ হাজার নতুন রোগী নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ লাখ।

এদিকে আর্জেন্টিনায় ২৪ ঘণ্টায় মারা গেছে ৩১৫ জন। দেশটির এপর্যন্ত মৃত্যু সাড়ে ১১ হাজারের বেশি। নতুন শনাক্ত প্রায় ১০ হাজার। বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ৯ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ।

দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও এখন অন্যান্য দেশের থেকে এগিয়ে ভারত। মোট মৃত্যুর নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে থাকলেও, প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে মোট মৃত্যু অনেক কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪ জনের। এ নিয়ে দেশে মোট ৮০ হাজার ৭৭৬ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২৮ হাজার ৮৯৪ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু ৮ হাজার ৪৩৪। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। ভারতের রাজধানীতে মৃতের সংখ্যা ৪ হাজার ৭৭০। অন্ধ্রপ্রদেশে (৪,৯৭২), উত্তরপ্রদেশ (৪,৪৯১), পশ্চিমবঙ্গ (৪,০০৩) ও গুজরাত (৩,২২৭) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। পঞ্জাবে মোট মৃত্যু ২ হাজার ৪২৪। মধ্যপ্রদেশ (১,৭৯১) ও রাজস্থানেও (১,২৫০) মোট মৃত্যু বেড়ে চলেছে। এর পর তালিকায় রয়েছে তেলঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলি।

সান নিউজ/ বি.এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

যুক্তরাষ্ট্রে জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা