সংগৃহীত
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলা

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিক্ষোভ করার সময় তেল আবিব থেকে অন্তত ৫ জনকে আটক করা হয়েছে। খবর এএফপি ও কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার।

ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করেছে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিলেন। পুলিশের নির্দেশনা মানেননি তারা।

আরও পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু

রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেশটির আরও কয়েকটি শহর থেকেও বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এজন্য নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে।

আরও পড়ুন : চীনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৫

এএফপি জানায়, গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা করতে শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছে ইসরায়েলের প্রতিনিধিদল। এতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার।

এএফপির খবরে আরও জানানো হয়, ইসরায়েলের প্রতিনিধিদল প্যারিসে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করা তিন দেশ মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা