সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২ পুণ্যার্থী নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ১০ জন।

আরও পড়ুন : চীনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৫

শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার উত্তরপ্রদেশে একটি ট্র্যাক্টর-ট্রলি পুকুরে পড়ে যাওয়ার পরে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন পুণ্যার্থী মারা গেছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে আবার ‘মি. টেন পার্সেন্ট’!

হতাহত পুণ্যার্থীরা গঙ্গা নদীতে পবিত্র স্নান করতে কাদেরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তরপ্রদেশের কাসগঞ্জে তাদের বহনকারী ট্র্যাক্টর-ট্রলি পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন : রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে জান্তা সরকার

যোগী আদিত্যনাথ বলেন, ‘কাসগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সকল আহতদের বিনামূল্যে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য।’

এছাড়া মুখ্যমন্ত্রী আহত পুণ্যার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও তার কার্যালয় জানিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা