সংগৃহীত
আন্তর্জাতিক

আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরই এ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ২০২১ সালের পর রেকজানেস উপদ্বীপে ৫ম বারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা এটি।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভূমিধস, নিহত বেড়ে ৩৩

রোববার (১৪ জানুয়ারি) দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও আগ্নেয়গিরির সঠিক অবস্থান খুঁজে বের করতে কোস্টগার্ডের একটি হেলিকপ্টারকে পাঠানো হয়েছে সেখানে।

আইসল্যান্ডের সংবাদমাধ্যম আরইউভি জানায়, মাছ ধরার শহর গ্রিনদাভিকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরির ঠিক কোন জায়গা থেকে লাভ বের হচ্ছে ও কোনদিকে প্রবাহিত হচ্ছে সে বিষয়টি তারা নিশ্চিত নয়।

আরও পড়ুন: গাজা-ইসরায়েল যুদ্ধের ১০০তম দিন আজ

এরআগে গত ১৮ ডিসেম্বর আইসল্যান্ডে সর্বশেষ অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল। ঐ অগ্ন্যুৎপাত শুরুর আগে গ্রিনদাভিক থেকে ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। এছাড়াও জনপ্রিয় টুরিস্ট স্পট ব্লু লাগোন জিওথার্মাল স্পাও বন্ধ করে দেওয়া হয়েছে।

আইসল্যান্ড ইউরেশিয়ান ও নর্থ আমেরিকার টেকটোনিক প্লেটের মাঝ বরাবর অবস্থিত। বিশ্বের মধে যে কয়েকটি প্লেট রয়েছে, এই দুটি অন্যগুলোর তুলনায় বড়। দুটি প্লেট বিপরীত দিকে নড়াচড়া করায় আইসল্যান্ডে ভূমিকম্প ও আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। সূত্র: রয়টার্স

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা