সংগৃহীত ছবি
আন্তর্জাতিক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

পাল্টাপাল্টি হামলা-প্রাণহানিতে বছর শুরু

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলা ও প্রাণহানির মাধ্যমে নতুন বছর শুরু করেছে। নতুন বছরের শুরুতেই পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশে পাঁচজন নিহত হয়েছেন। এরমাঝে ইউক্রেন হামলায় চারজন ও রাশিয়ার হামলায় একজন প্রাণ হারিয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

আরও পড়ুন: বেলগোরোদে ইউক্রেনের হামলা

সোমবার (১ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, নববর্ষের দিনের প্রথম ভাগে দোনেৎস্ক শহরে ইউক্রেনের গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন বলে ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত এই শহরটির রাশিয়া-নিযুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন: গাজায় হামলায় ৪৫ প্রাণহানি

অপরদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ওডেসাতে রাশিয়ার হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।

বৃহত্তর দোনেৎস্ক অঞ্চলের রাশিয়া-নিযুক্ত প্রধান কর্মকর্তা ডেনিস পুশিলিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, দোনেৎস্কের কেন্দ্রে ইউক্রেনীয় বাহিনীর ‘ভারী গোলাবর্ষণে’ আরও ১৪ জন আহত হয়েছেন।

দোনেৎস্ক শহরটি বৃহত্তর দোনেৎস্ক অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে থাকে।

আরও পড়ুন: রাশিয়ার ২৮ ড্রোন ধ্বংস

অন্যদিকে ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসাতে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় ছিল, তবে ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন অংশে আবাসিক ভবনগুলোতে আছড়ে পড়ার পর অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা