সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইমরান খানের মনোনয়ন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আসন্ন নির্বাচনে দুটি আসনে ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাঞ্জাবের রাজধানী লাহোর এবং নিজ শহর মিয়ানওয়ালি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় নিহত প্রায় ২০০

শনিবার (৩০ ডিসেম্বর) তার মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

জিও নিউজ জানায়, পাকিস্তানে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে লড়ার জন্য লাহোরের এনএ-১১২ এবং মিয়ানওয়ালির এনএ-৮৯ নির্বাচনী আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান খান। কিন্তু দুটি মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে জনসংখ্যা ছাড়াবে ৮০০ কোটি

এমনিতেই মামলা-মোকদ্দমায় জেরবার পিটিআই। দলের সাবেক চেয়ারম্যান ইমরান খান, ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিসহ বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। এ অবস্থায় দলীয় প্রধানের মনোনয়নপত্র বাতিল পিটিআই’র জন্য অনেক বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা