সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন ও বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়েছেন প্রায় ১০ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

রোববার (১০ ডিসেম্বর) মার্কিন কর্তৃপক্ষের রয়টার্স বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জরুরি উদ্ধার পরিষেবার কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় শনিবার বিকেলে টেনেসিতে প্রচন্ড ঝড় ও টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

টেনেসির মন্টগোমারি কাউন্টি ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, ‘শনিবার বিকেলে আঘাত হানা টর্নেডোয় ৩ জন নিহত হয়েছেন। ২ জন প্রাপ্তবয়স্ক ও ১ জন শিশু। এছাড়াও ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: দেশে পেঁয়াজ এসেছে ৭৪৩ টন

ন্যাশভিল শহরে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ন্যাশভিল অফিস অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এই তথ্যটি নিশ্চিত করেছে।

বিদ্যুৎবিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ারআউটেজের তথ্যানুযায়ী, শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত টেনেসির ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল।

মন্টগোমারি কাউন্টির মেয়র ওয়েস গোল্ডেন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এটি আমাদের সম্প্রদায়ের জন্য একটি দুঃখজনক দিন। যারা আহত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন, আমরা তাদের জন্য প্রার্থনা করছি।’

আরও পড়ুন: আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

জরুরিপরিষেবার কর্মকর্তারা মানুষজনকে রাস্তা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও জরুরি পরিষেবাগুলো বিভিন্ন এলাকায় পরিস্থিতিতে সাড়া দিচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা