ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ছেড়ে আসা একটি বাস গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে নতুন বার্তা

সোমবার (৩ ডিসেম্বর) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

পুলিশ জানিয়েছে, ওই দুর্ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৪৬ জন যাত্রী ছিল। দূরপাল্লার ওই বাসটি ব্যাংকক থেকে দেশের দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ৮

বাসটি রাজধানী ব্যাংককের সাউদার্থ বাস টার্মিনাল থেকে সোংখলার নাথাউয়ি জেলার দিকে যাচ্ছিল। পরে প্রাচুয়াপ খিরি খান প্রদেশের রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাবল ডেকার বাসটি ছিটকে পড়ে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাস অপারেটর ট্রান্সপোর্ট কোম্পানি এক বিবৃতিতে জানানো হয়, আহত সবাইকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করছে বাস কোম্পানি।

পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গাড়ি চালানোর আগে চালকের পর্যাপ্ত ঘুম হয়েছিল কি না এবং নিহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছেন কি না তা খতিয়ে দেখছেন তারা।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, বিশ্বের সর্বোচ্চ সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে থাইল্যান্ড শীর্ষে অবস্থান করছে। সেখানে প্রতি বছর ট্রাফিক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়।

প্রসঙ্গত, এর আগে গত জুলাই মাসে একটি দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ৩৪ জন আহত হয়। তার আগে ২০১৪ সালে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয় যাদের বেশির ভাগই ছিলো স্কুল শিক্ষার্থী।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা