সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনিদেরকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সাধারণ ফিলিস্তিনিরা মুক্তিপ্রাপ্তদের নিয়ে আনন্দ-উল্লাস করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য মানবিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র। এসব সহায়তা মিসর হয়ে গাজায় পৌঁছে দেবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৩ টি বিমান।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

মঙ্গলবার (২৮ নভেম্বর) ধারণা করা হচ্ছে, প্রথম বিমানটি মিসরে এসে পৌঁছাবে।

এ সব সহায়তায় থাকবে চিকিৎসা সরঞ্জাম, খাবার ও শীতের পোশাক। এখন গাজায় বর্ষা মৌসুম শুরু হয়েছে। সেখানে এখন ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সেখানে বৃষ্টির কারণে শীত পড়বে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে পড়া এসব লাখ লাখ মানুষের শীতের মধ্যে গরম কাপড়ের প্রয়োজন হবে ।

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে ৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরও ২দিন বাড়ার পর সেখানে মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও তারা বলছে, যুদ্ধবিরতির সঙ্গে এই সহায়তার কোনো সম্পর্ক নেই। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতির পর হামলা, পাল্টা-হামলা শুরু হলেও এই সহায়তা অব্যহত থাকবে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লুক্সন

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। হামাসের বিরুদ্ধে অব্যাহতভাবে যেন যুদ্ধ চালিয়ে নেওয়া যায়, তাই ইহুদিবাদী ইসরায়েলকে বিরতিহীনভাবে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে গেছে যুক্তরাষ্ট্র।

যুদ্ধ শুরুর পরে দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায়। যাদের বেশিরভাগই হচ্ছেন নারী ও শিশু। এসব বেসামরিক মানুষদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র। সূত্র: সিএনএন

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা