ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মুক্তি পাচ্ছেন ৩৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আজ (২৪ নভেম্বর) বিকালে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ৩৯ ফিলিস্তিনি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন— ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তির অংশ হিসেবে মোট ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

নারী ও শিশুদের নিয়ে গঠিত বন্দিদের ড্যামন ও মেগিদ্দো নামক দুটি জেল থেকে নিয়ে যাওয়া হবে। এর পর অধিকৃত পশ্চিমতীরের রামাল্লার দক্ষিণে অবস্থিত ওফার কারাগারে রাখা হবে। সেখানে তারা রেডক্রসের মাধ্যমে চূড়ান্ত মুক্তির সনদ পাবেন।

এর আগে, এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে।

মুখপাত্র আরও বলেন, শুক্রবার বিকাল ৪টায় বন্দিদের প্রথম দলটিকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতির মেয়াদ হবে ৪ দিন।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি শুরু

তিনি বলেন, প্রথম দিন ১৩ জন বন্দি মুক্তি পাবে। আগামীকাল যেসব বন্দি মুক্তি পাবে তাদের তালিকা বিনিময় করা হয়েছে। প্রতিদিন নতুন করে বন্দিদের তালিকা বিনিময় করা হবে। ‘আমাদের মূল লক্ষ্য হলো— বন্দিদের নিরাপত্তা। আমাদের লক্ষ্য থাকবে তাদের নিরাপদে সেখানে পৌঁছাতে পারাটা। বন্দিদের গাজা থেকে মুক্তির বিষয়টিতে যুক্ত থাকবে রেডক্রস ও যুদ্ধের অন্য পক্ষগুলো।’

দোহায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। সন্ধ্যায় ১৩ জন জিম্মি মুক্তি পাবেন। এই সময়ের মধ্যে জিম্মিদের মধ্যে যারা একই পরিবারের তাদের একত্রিত করা হবে। চার দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেয়ার যে চুক্তি হয়েছে সেটি অনুযায়ী প্রতিদিন নতুন করে আরও বেসামরিক জিম্মিকে যুক্ত করা হবে।’

গতকাল ইসরায়েলের পক্ষ থেকে ৩০০ ফিলিস্তিনি বন্দির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ৪ দিনের যুদ্ধবিরতির সময় এ তালিকার ১৫০ জনকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

আরও পড়ুন: কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

এর আগে বলা হয়েছিল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। বুধবার হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক বলেছিলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় বন্দিবিনিময় চুক্তির বাস্তবায়ন শুরু হবে। মারজুকের ওই ঘোষণার কয়েক ঘণ্টা পর নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছিলেন। এর পর ইসরায়েল যুদ্ধবিরতি একদিন পিছিয়ে যাওয়ার দাবি করে।

এর আগে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে, তারা সবাই নারী ও শিশু।

তারা আরও জানিয়েছেন, যুদ্ধবিরতি ৪ দিনেরও বেশি সময় ধরে চলতে পারে।

চুক্তিতে বলা হয়েছে, প্রথম ৫০ জনকে মুক্তি দেওয়ার পর প্রতি ১০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হলে একটি অতিরিক্ত দিন যুদ্ধবিরতি থাকবে।

আরও পড়ুন: ফের গাজায় অভিযান শুরু হবে

এদিকে জিম্মিদের স্বজনরা বিবিসিকে জানিয়েছেন, তারা এমন কোনো আংশিক চুক্তি চায় না, যেখানে শুধু কিছুসংখ্যক জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

তবে আশা করা হচ্ছে এই ধারাটি অব্যাহত থাকলে ভবিষ্যতে বাকি জিম্মিরাও মুক্তি পাবে।

ধারণা করা হচ্ছে, প্রথম ৫০ জনের মধ্যে যাদের মুক্তি দেওয়া হবে, তাদের বেশিরভাগই ইসরায়েলি নাগরিক এবং যাদের দুই দেশেরও নাগরিকত্ব রয়েছে।

সূত্র : আলজাজিরা, মিডল ইস্ট আই

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা