আন্তর্জাতিক

মিয়ানমারে স্কুলে হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের চিন রাজ্যে একটি স্কুলে সামরিক বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে।

আরও পড়ুন : শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ১৮

স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছে, পার্বত্য এলাকার প্রত্যন্ত ভুইলু গ্রামে বুধবার এ হামলা হয়। স্যোশাল মিডিয়ায় অধিবাসীদের এক পোস্টে বলা হয়েছে, সামরিক বাহিনীর জঙ্গি বিমান সন্ধ্যায় গ্রামটিতে অন্তত ২টি বোমা ফেলেছে। খবর ইরাবতির।

এতে একটি বাড়ি বিধ্বস্ত হয়। বাড়িটি অস্থায়ী একটি স্কুল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। বোমা হামলায় সেখানে পড়ুয়া ৮ জন শিশু এবং প্রাপ্তবয়স্ক তিনজন নিহত হয়। নিহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক শিক্ষক তার মা এবং দুই সন্তানও আছে।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

বিবিসি জানিয়েছে, নিহত শিশুদের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। বোমায় গ্রামের আরও কয়েকটি বাড়ি এবং দুটো গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিয়ানমার সম্প্রতি গৃহযুদ্ধের করাল গ্রাসে নিমজ্জিত। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা নেওয়ার পর থেকেই জান্তা সরকার কঠিন সময় পার করছে।

আরও পড়ুন : পি কে হালদারের বিচার ১২ ডিসেম্বর

জান্তাবিরোধী বিভিন্ন বিদ্রোহী ও সশস্ত্র জাতিগত গোষ্ঠী মিয়ানমারের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর–পশ্চিশাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলর শত শত জান্তা ঘাঁটিতে অহরহ হামলা চালাচ্ছে। জান্তার বিরুদ্ধে প্রতিরোধের একটি ঘাঁটি হচ্ছে চিন রাজ্য।

প্রসঙ্গত, ২০২১ সালে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর প্রথমেই যারা জান্তা সরকারের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছিল, তার মধ্যে আছে এই চিন রাজ্যের জাতিগত সম্প্রদায়। সামরিক গাড়িবহরে চোরাগেপ্তা হামলার জন্য তারা ঘরে তৈরি অস্ত্র নিয়েই লড়াইয়ে নেমেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা