মোদিকে হত্যার হুমকি!
আন্তর্জাতিক

মোদিকে হত্যার হুমকি!

নিজস্ব প্রতিবেদক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেয়া একটি ই-মেইল পেয়েছে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

এই ঘটনার পর মোদির নিরাপত্তা বাড়াতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে এনআইএ।

গেলো ৮ আগস্ট পাওয়া একটি ই-মেইলে মোদিকে তিনটি শব্দে হত্যার হুমকি দেয়া হয়। এই ই-মেইল প্রকাশ্যে আসার পরই তৎপর হয় দেশের নিরাপত্তা সংস্থাগুলো। একই সঙ্গে নরেন্দ্র মোদির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন স্পেশাল প্রোটেকশন গ্রুপের কমান্ডোরা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে মোদিকে হুমকি দেয়ায় নয়ডা পুলিশ হরভজন সিং নামে এক ব্যক্তিকে আটক করে।

এনআইএ’র সন্দেহ, এই হুমকির পেছনে পাকিস্তান সমর্থিত চক্রান্তকারীরা রয়েছেন।

গত জানুয়ারিতে কর্ণাটক থেকে নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হত্যার হুমকি দেয়ায় আনোয়ার ও নিয়াজ নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালেই টুইটারে জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইট হ্যাক হয়েছে। হ্যাক করার পর সেখান থেকে একাধিক টুইট করে ফলোয়ারদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটি রিলিফ ফান্ডে অর্থ সাহায্যের অনুরোধ করা হয়।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা