ভোটারদেরকে দু'বার করে ভোট দেওয়ার আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ভোটারদেরকে দু'বার করে ভোট দেওয়ার আহ্বান ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভোটারদের দু'বার করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নর্থ ক্যারোলিনার ভোটারদের এই পরামর্শ দিয়েছেন তিনি।

তার এ পরামর্শ দেওয়ার কারণ হলো- নির্বাচনী প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, তা যাচাই-বাছাই করা। কারণ, তিনি বোঝাতে চেয়েছেন, অধিবাসীরা দু'বার করে ভোট দিতে গেলেই বুঝতে পারবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটাররা ডাকযোগে ভোট দিতে অনুরোধ পাঠাক। তারপর তারা আবার কেন্দ্রে যাক ভোট দিতে। যদি ব্যবস্থা ঠিক থাকে, তাহলে তারা কেন্দ্রে ভোট দিতে পারবে না। আর যদি ঠিক না থাকে, তবে তারা ভোট দিয়ে আসতে পারবে। তাদের এটিই করা উচিত।

ট্রাম্পের এমন পরামর্শে কঠোর সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নর্থ ক্যারোলিনার অধিবাসীদের দুই বার ভোট দেয়ার পরামর্শ দিয়ে পুরো দেশেই ভোট জালিয়াতির মতো অপরাধ উস্কে দিচ্ছেন ট্রাম্প।

এদিকে বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৮১ নোবেল বিজয়ী। বুধবার এক খোলা চিঠিতে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন তারা। শুধু তাই নয়, শতাধিক রিপাবলিকান নেতাও ডেমোক্রেটিক পার্টির এ বর্ষীয়ান নেতার প্রতি সমর্থন জানিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা