মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ৯টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বার্নামার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা বাকি দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।

এর আগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সরকারি বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দুতাক ছেরি ইসমাইল সাবরি ইয়াকুবের উদ্ধৃতি দিয়ে বলা হয়, যেসব দেশে দেড় লাখের বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে, সেসব দেশকে এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সান নিউজ/ আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা