ফের কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভে উত্তাল আমেরিকা
আন্তর্জাতিক
ফের কৃষ্ণাঙ্গ হত্যা

বিক্ষোভে উত্তাল আমেরিকা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পুলিশের বিরুদ্ধে বর্বর নির্যাতন ও বণবৈষম্য বিরোধী বিক্ষোভে কয়েক মাস যাবত উত্তাল গোটা মার্কিন দেশ যুক্তরাষ্ট্র। তবে এতো বিক্ষোভের মধ্যেও থেমে নেই কৃষ্ণাঙ্গদের প্রতি নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর ঘটনা।

গত কয়েক মাসে জর্জ ফ্লয়েড থেকে শুরু করে জ্যাকব ব্লেক পর্যন্ত বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ হত্যা ও গুরুতর জখমের শিকার হয়েছেন পুলিশের হাতে।

সোমবার (৩১ আগস্ট) লস এঞ্জেলেসে আরো এক কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে পুলিশ। খবর আলজাজিরার।

সিবিএস-লস অ্যাঞ্জেলসের প্রতিবেদন অনুসারে, নিহত ওই কৃষ্ণাঙ্গের নাম ডিজন কিজ্জি। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ২৯ বছর বয়সী এ যুবক। এরপর ঘটনাস্থলে শতাধিক লোক সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে শেরিফ স্টেশনের দিকে যান এবং ন্যায়বিচার দাবি করেন। এ সময় তারা ‘নো জাস্টিস, নো পিস’ বলে স্লোগান দিতে থাকে।

স্থানীয় শেরিফ লেফটেন্যান্ট ব্র্যান্ডন ডিন জানান, ঘটনার দিন দক্ষিণ লস অ্যাঞ্জেলস স্টেশনের দুই ডেপুটি এক সাইকেল আরোহীকে যানবাহন আইন অমান্য করতে দেখে থামানোর চেষ্টা করেন। সে সময় ওই ব্যক্তি সাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। শেরিফ সদস্যরা ধরে ফেললে তিনি এক কর্মকর্তার মুখে ঘুষি মারেন এবং কাছে থাকা কিছু কাপড় ফেলে দেন।

ব্র্যান্ডন ডিন বলেন, ‘ডেপুটিরা লক্ষ্য করেন, পড়ে যাওয়া কাপড়ের ভেতর একটি কালো রঙের সেমি-অটোমেটিক হ্যান্ডগান রয়েছে। এর কারণেই তখন গুলির ঘটনা ঘটে।’

সান নিউজ/ আরএইচ/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা