করোনা দ্বিতীয় প্রবাহ: ক্যানারি দ্বীপপুঞ্জে আক্রান্ত ৭০০০
আন্তর্জাতিক

করোনা দ্বিতীয় প্রবাহ: ক্যানারি দ্বীপপুঞ্জে আক্রান্ত ৭০০০

আন্তর্জাতিক ডেস্ক:

পৃথিবীর বিভিন্ন দেশে করোনামুক্ত হওয়ার পর পুরোপুরি লকডাউন তুলে দেওয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে আবার নতুন করে দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়াচ্ছে বিভিন্ন দেশে। ইরান, নিউজিল্যান্ড, চীন, ফ্রান্সসহ বিভিন্ন দেশে আক্রান্ত রোগীর সংখ্যা আবারও হঠাৎ করেই বেড়ে গেছে।

এবার করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে স্পেনের স্বায়ত্ত্বশাসিত ক্যানারি দ্বীপপুঞ্জেও। নতুন প্রবাহে এখন পর্যন্ত সেখানকার এল হিয়েরো দ্বীপে অন্তত ৪০ জন আক্রান্ত হয়েছেন। পুরো দ্বীপপুঞ্জজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত হাজার।

এমতাবস্থায় দ্বীপটির সমুদ্র সৈকতগুলো জনসাধারণের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইলের খবরে বলা হয়, প্রথম দফায় এল হিয়েরোতে সংক্রমণ ছিল হাতেগোনা কয়েকটি। ঘটেনি কোনো মৃত্যুও। কিন্তু দ্বিতীয় প্রবাহে আক্রান্তের সংখ্যা অচিরেই ৪০ জনে পৌঁছে গেছে।

সোমবার (৩১ আগস্ট) স্থানীয় প্রেসিডেন্ট আলপিদিয়ো আরমাস এক ঘোষণায় জানান, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দ্বীপটির সমুদ্র সৈকতে গোসল করার জায়গাগুলোয় প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া।

ভাইরাসটির বিস্তার ঠেকাতে অপরিহার্য প্রমাণিত হয়েছে। এ বিবেচনা থেকে, প্রতিরোধমূলক ব্যবস্থা জারি করা হয়েছে।

নতুন ঘোষণা অনুসারে, এল হিয়েরোর সর্বসাধারণের জন্য উন্মুক্ত জায়গাগুলোও আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বয়স্কদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে সকল ধরণের সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠান। পার্ক ও মার্কেট, শিশুদের খেলার জায়গাগুলোও বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রথম দফায় মৃদু সংক্রমণ দেখা ক্যানারি দ্বীপপুঞ্জে দ্বিতীয় প্রবাহে দ্রুত সংক্রমণ পরিলক্ষিত হয়েছে।

প্রসঙ্গত, ক্যানারি দ্বীপপুঞ্জের দ্বিতীয় ছোট দ্বীপ হচ্ছে এল হিয়েরো। দ্বীপটির চোখ ধাঁধানো সৌন্দর্য উপভোগ করতে ছুটির মৌসুমে সেখানে ছুটে যান হাজারো পর্যটক।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা