ফের অনুপ্রবেশের চেষ্টা চীনের
আন্তর্জাতিক
ফের অনুপ্রবেশের চেষ্টা চীনের

আবারও উত্তপ্ত লাদাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রায় দেড় মাস পরে লাদাখ সীমান্তে আবারও হানা দিল চীন। এবারও সেই একই অনুপ্রবেশের অভিযোগ। তবে এবার চীনের বিরুদ্ধে অভিযোগ এনেই ক্ষান্ত হয়নি। রীতিমত সীমান্তে কামান বসিয়েছে ভারত।

চীনও ছেড়ে কথা বলছে না। অভিযোগ পাল্টা অভিযোগে মুখোমুখি অবস্থানে ভারত-চীনের সেনারা। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে পরস্পরকে তাক করে বসে রয়েছে দু’দেশের ট্যাঙ্কবাহিনী।

অন্যদিকে ভারতের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে অনুপ্রবেশের অভিযোগে সরব বেইজিং। এর আগে বিশ্ব মহলে চীনের আগ্রাসনের কথাই বলে এসেছে নয়াদিল্লি। কিন্তু এ বার উল্টে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলল চীন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের দিকের চুমার এলাকায় চীনের সেনা অনুপ্রবেশের চেষ্টা করে। তবে ভারতীয় সেনা তা প্রতিহত করেছে। চীনের চেপুজি ক্যাম্প থেকে ৭-৮টি গাড়ি বের হতে দেখে ভারতীয় সেনা সতর্ক হয়ে যায়। প্রকৃত নিয়ন্ত্রণরেখা জুড়ে সেনা সমাবেশ করে ভারত। সেই তৎপরতা দেখে ক্যাম্পে ফিরে যায় চীনের সেনা।

গত শনিবার রাতে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে বিনা প্ররোচনায় পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল চীন। ভারতীয় সেনাদের তৎপরতায় যা ভেস্তে যায়। পিছু হটতে বাধ্য হয় চীনের সেনাবাহিনী।

এদিকে ভারতের প্রতিরক্ষা সূত্র বলছে, চীনা সেনারা গত এপ্রিল-মে মাসে যে জায়গাগুলি দখল করে ঘাঁটি গেড়েছিল, তার কয়েক কিলোমিটার এলাকা আবারও নিয়ন্ত্রণে নিতে পেরেছে ভারত।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, গতকালের পরে আজ বুধবার লাদাখের চুসুলে হওয়া ব্রিগেড কমান্ডার পর্যায়ের বৈঠকে দর কষাকষির প্রশ্নে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। ঠিক যে ভাবে এত দিন ভারতের জমি দখল করে দর কষাকষিতে এগিয়ে থেকেছে চীন।

লাদাখের পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান এম এম নরবণে।

শীত শুরু হওয়ার আগে চীনের সেনা যে ভাবে নতুন করে আগ্রাসী মনোভাব দেখাতে শুরু করেছে, কী ভাবে তা প্রতিহত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সান নিউজ । Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা