হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
আন্তর্জাতিক

‘ইসরায়েলবিরোধী যুদ্ধ হলে সমর্থন দেবে হিজবুল্লাহ’

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জুলুম ও উৎপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে আশুরার প্রধান শিক্ষা বলে মন্তব্য করেছেন।

রোববার (৩০ আগস্ট) রাজধানী বৈরুতের উপকণ্ঠে শোকাবহ আশুরা উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে সত্য ও মিথ্যার লড়াই হিসেবে অভিহিত করে বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা পোষণকারী যেকোনো সংগঠনকে সর্বাত্মক সহযোগিতা করার শপথ নিয়েছে হিজবুল্লাহ ও প্রতিরোধ অক্ষ।

মার্কিন সরকার ইয়েমেন, সিরিয়া ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের সব দেশের সম্পদ লুণ্ঠন করতে চায় বলে মন্তব্য করেন হিজবুল্লাহর মহাসচিব। তিনি বলেন, ইরানের বিরুদ্ধেও অনির্দিষ্টকালের জন্য শত্রুতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। এ অবস্থায় সংগ্রাম ও প্রতিরোধ গড়ে তোলা ছাড়া নিপীড়িত জনগোষ্ঠীর সামনে আর কোনও পথ খোলা নেই বলে তিনি মন্তব্য করেন।

ইসরায়েলের সঙ্গে আপোষ করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে মহা অপমান ও আরব বিশ্বের প্রতি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করে হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, ইসরায়েলিরা পশ্চিম তীর দখল করার পরিকল্পনা বাদ দিতে রাজি না হয়ে কিংবা সংযুক্ত আরব আমিরাতে কাছে এফ-৩৫ জঙ্গিবিমান কেনার বিরোধিতা করে যে বক্তব্য দিয়েছে, তাতে আবুধাবি চরম অপমানিত হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা