জার্মানিতে করোনা বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার কয়েক শ
আন্তর্জাতিক

জার্মানিতে করোনাবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার কয়েক শ

আন্তর্জাতিক ডেস্ক:

জার্মানির বার্লিনে করোনায় আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভের সময় ২০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

সূত্রমতে, প্রায় ৩৮ হাজার মানুষ শহরের রাস্তায় বিক্ষোভে যোগ দেযন, বিক্ষোভ কর্মসূচি মূলত শান্তিপূর্ণই ছিল।

র‍্যালি থেকে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়, যেখানে কট্টর ডানপন্থী দুষ্কৃতিকারীরা পাথর ও বোতল ছুঁড়ে মেরেছে বলে অভিযোগ তুলেছে কর্তৃপক্ষ।

ইউরোপের আরো বেশ কয়েকটি শহরে একই ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, করোনাভাইরাস এক ধরনের প্রবঞ্চনা।

লন্ডনের ট্রাফালগার স্কোয়ারেও করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নেওয়া বিভিন্ন নিষেধাজ্ঞা এবং ফাইভজি’র বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন। ওই বিক্ষোভে মানুষজন ‘মাস্ক স্তব্ধ করার অস্ত্র’ এবং ‘নিউ নরমাল = নতুন ফ্যাসিবাদ’ লেখা ব্যানার প্রদর্শন করেন।

প্যারিস, ভিয়েনা এবং জুরিখেও একই ধরণের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সূত্র: বিবিসি বাংলা।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা