ফের ভারতে চলন্ত বাসে ধর্ষণ
আন্তর্জাতিক

ফের ভারতে চলন্ত বাসে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক:

চলন্ত বাসের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের দিল্লির এক তরুণী। স্মার্টফোন থেকে হেল্পলাইনে ফোন করায়, পুলিশ তাকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকেও। মেয়েটির মেডিকেল টেস্ট করিয়ে পুলিশ বাড়িতে তাকে পৌঁছে দেয়। অভিযুক্ত ধর্ষক রবিকে পাঠানো হয় বিচার বিভাগীয় হেফাজতে।

অভিযুক্তকে প্রাথমিক জেরা করে পুলিশ জানতে পারে, রবির বাড়ি উত্তরপ্রদেশের বহরাইচ জেলায়। সে ওই প্রাইভেট বাসটির ক্লিনার।

পুলিশের এফআইআর থেকে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) একটি প্রাইভেট বাসে চেপে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ থেকে দিল্লিতে ফিরছিলেন ওই তরুণী। তিনি দিল্লিরই বাসিন্দা। বাসটি যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আসার সময় ভোরের দিকে তাকে ধর্ষণ করা হয়। সে সময় বাসের অন্য যাত্রীরা ঘুমোচ্ছিলেন। 'ধর্ষক' ওই বাসেরই হেলপার। ঘটনার পর, বিধ্বস্ত অবস্থায় ১১২ হেল্পলাইনে ফোন করেন নির্যাতিতা। বাসের মধ্যে যৌন নিগ্রহের কথা জানান।

পুলিশ মথুরার মান্ট টোলপ্লাজায় ওই বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। বেসরকারি বাসটি টোলপ্লাজায় পৌঁছালে, ওই তরুণী পুলিশকে ঘটনা জানান। নির্যাতিতা তরুণীর সঙ্গেই অভিযুক্তকে বাস থেকে নামিয়ে নেওয়া হয়। আরও যাত্রী থাকায় নির্দিষ্ট গন্তব্যের জন্য বাসটিকে ছেড়ে দেওয়া হয়। তার আগে বাসে উঠে প্রয়োজনীয় অনুসন্ধান সেরে নেয় পুলিশ।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা জানান, ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে রবিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ওই বাসের ক্লিনার। থানায় নিয়ে গিয়ে দু-জনের সঙ্গেই কথা বলে পুলিশ। নির্যাতিতাকে মেডিকেল টেস্টের জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে পুলিশ তাকে দিল্লিতে পৌঁছে দেয়।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা