সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরান খানকে ফোনের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তার ছেলেদের সাথে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন আদালত।

আরও পড়ুন: মার্কিন নতুন ভিসানীতি ঘোষণা

গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাকিস্তানের একটি আদালত এ অনুমতি দেন। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তার ছেলেদের সাথে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন, এ বিষয়ে অ্যাটক জেল সুপারকে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন।

ইমরান খান তার আইনজীবী উমাইর নিয়াজি ও সিরাজ আহমেদের মাধ্যমে ছেলেদের সাথে কথা বলার অনুমতি চেয়ে বিশেষ আদালতে আবেদন করেছিলেন। আবেদনে সাবেক এ প্রধানমন্ত্রী জানান, ‘আমি আমার ছেলেরা, কাসিম ও সুলাইমান খানের সাথে কথা বলতে চাই।’

আরও পড়ুন: পাকিস্তানে বোমা হামলা, নিহত ৯ সেনা

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, আদালতের নির্দেশে পিটিআই চেয়ারম্যান তার ছেলেদের সাথে ফোনে কথা বলার বিষয়ে জেল কর্তৃপক্ষের অবস্থান নিয়ে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগে আলোচনা করেছেন। পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সাথে ইন্সপেক্টর জেনারেল মিয়া ফারুক নাজির বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

কারা কর্তৃপক্ষ বলছে, অ্যাটক কারাগারে আন্তর্জাতিক কল করার কোনো সুবিধা নেই ও এ সুবিধাটি শুধু লাহোরের কোর্ট লাখপত জেল এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছে, সেখানে কিছু বিদেশি বন্দি রয়েছেন।

প্রসঙ্গত, গত মাসে দুর্নীতির মামলায় ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ইসলামাবাদ হাইকোর্ট গত সপ্তাহে কারাদাণ্ডের সেই রায় স্থগিত করেন। যদিও এ অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: কঙ্গোতে বিক্ষোভ, নিহত বেড়ে ৪৩

এছাড়াও ইসলামাবাদ হাইকোর্ট দুর্নীতির মামলার রায় স্থগিত ঘোষণা করে ইমরানকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। বিশ্বকাপজয়ী সাবেক এ তারকা ক্রিকেটারের জন্য এ রায়কে বড় রাজনৈতিক বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গোপন তারবার্তা ফাঁসের ‘গুরুতর অপরাধে’ ইমরানকে অ্যাটক কারাগারে আটকে রাখা হয়েছে। দেশটির অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত সেখান থেকেই তাকে ছেলেদের সাথে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা