ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আরও পড়ুন : দ. আফ্রিকায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬৪

বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটির দমকল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। অগ্নিকাণ্ডের শিকার বাড়িটি বাসস্থান ও গুদাম হিসেবে ব্যবহৃত হতো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার ভোরের দিকে ম্যানিলার ওই ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে। ভবনটির কিছু অংশ গুদাম হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া টি-শার্টের প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত কর্মীরাও ভবনটিতে বসবাস করতেন।

আরও পড়ুন : ইতালিতে ট্রেনের ধাক্কায় ৫ কর্মী নিহত

ফিলিপাইনের অগ্নি-সুরক্ষা ব্যুরোর মুখপাত্র ডগলাস গুইয়াব ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, আগুন লাগা ভবনের দুই তলা থেকে লাফিয়ে পড়া তিন ব্যক্তি বেঁচে গেছেন।

প্রসঙ্গত, ভবন, বাসস্থান এবং অফিসে অগ্নিনিরাপত্তা বিধি প্রয়োগের ক্ষেত্রে ফিলিপাইনে নজিরবিহীন রেকর্ড রয়েছে। তারপরও দেশটিতে প্রায়ই অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। ২০১৭ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হন। গত মে মাসে দেশটির রাজধানী ম্যানিলার ঐতিহাসিক পোস্ট অফিস ভবনেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা