ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ড্রোন হামলায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত!

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের পূর্বাঞ্চলে চলমান ইউক্রেন-রাশিয়া যদ্ধে সেন্ট পিটার্সবার্গের সটলসি-২ বিমানঘাঁটিতে কিয়েভ পরিচালিত ড্রোন হামলায় দূরপাল্লার অত্যাধুনিক টু-২২ সুপারসনিক রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন: আত্মসমর্পণের ঘোষণা দিলেন ট্রাম্প

এদিকে রাশিয়া জানিয়েছে, ক্ষুদ্র অস্ত্রের আঘাতে ড্রোনটি ধ্বংস করা গেলেও সেটি বিমানটির 'ক্ষতি' করতে সক্ষম হয়েছে। তবে এই খবরের সত্যতা নিশ্চিত করেনি ইউক্রেন।

মেয়র সার্গেই সবিয়ানিন জানিয়েছেন, রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো অঞ্চলে ইউক্রেনের দুটি অ্যাটাক ড্রোন ভূপাতিত করে।

ইউক্রেন সীমান্তের ব্রিনস্ক অঞ্চলে আরো দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা কর্মকর্তারা।

আরও পড়ুন: সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৮

মস্কোর ৩ টি বড় বিমানবন্দরের ফ্লাইট ওঠা-নামার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় মিডিয়া।

প্রসঙ্গত, টু-২২ যুদ্ধবিমান রাশিয়ার বিশেষ সম্পদ হিসেবে গণ্য। এটি শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে চলতে সক্ষম। ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় এই বিমান ব্যবহৃত হয়।

আরও পড়ুন: বিয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত!

কপ্টার ধরনের ড্রোন শনিবার স্থানীয় সময় ১০টায় হামলাটি চালায় উল্লেখ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনটিকে ক্ষুদ্র অস্ত্রের সাহায্যে ধ্বংস করা হয়েছে।

এই সন্ত্রাসী হামলায় কেউ হতাহত হয়নি জানিয়ে মন্ত্রণালয় বলেছে, বিমানবন্দরে ছড়িয়ে পড়া আগুনও দ্রুত নেভানো হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ‘হিলারি’

রাশিয়ার কাছে টু-২২ ধরণের প্রায় ৬০টি বিমান রয়েছে। ফলে একটি বিমান ধ্বংস হলে তাদের শক্তি তেমন হ্রাস পাবে না। তবে ইউক্রেনের পাল্টা হামলা করার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে বিষয়টি প্রমাণ হয়েছে। সূত্র : বিবিসি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা