ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে চালানো রাশিয়ার বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত!

সোমবার (২১ আগস্ট) ভোরের দিকে মস্কো এই বিমান হামলা চালিয়েছে বলে ব্রিটেন-ভিত্তিক স্থানীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজোরভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

সিরিয়ার ইদলিব শহরের পশ্চিমে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে জানিয়ে সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, এতে অন্তত ৮ যোদ্ধা নিহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ‘হিলারি’

ব্রিটেন-ভিত্তিক এই মানবাধিকার সংস্থা আরও জানিয়েছে, হামলায় আরও কয়েকজন যোদ্ধা আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিরিয়ায় ইদলিব প্রদেশের কিছু অংশের নিয়ন্ত্রণ করছে সাবেক আল-কায়েদার সহযোগী জিহাদি গোষ্ঠী এইচটিএস। আর প্রদেশটির কিছু অংশে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের ঘাঁটি রয়েছে।

আরও পড়ুন: ভারতে বাস খাদে পড়ে হতাহত ৩৪

এইচটিএস ইদলিবের পার্শ্ববর্তী লাতাকিয়া, হামা এবং আলেপ্পো প্রদেশের কিছু অংশও নিয়ন্ত্রণ করে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা হামলাস্থল থেকে বলেন, সোমবার মধ্যরাতের পরপরই হামলা হয়। এর পরপরই জিহাদি গোষ্ঠীটি ওই এলাকা ঘিরে ফেলে।

আরও পড়ুন: ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ৭

বিগত কয়েক বছর ধরে ইদলিবে এইচটিএসের শক্তিশালী ঘাঁটিতে রাশিয়া বারবার হামলা চালিয়েছে। সূত্র: এএফপি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা