ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকারকে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন : দাবানলে জ্বলছে মাউই, নিহত বেড়ে ৮০

শনিবার (১২ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও জাতীয় পরিষদের (এনএন) বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ বেলুচিস্তান প্রদেশের সিনেটর কাকারকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মনোনীত করার বিষয়ে ঐকমত্য পোষণ করার পর বহুল প্রত্যাশিত এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনোয়ারুল হক কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শনিবার শেহবাজ শরিফের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন রাজা রিয়াজ।

রাজা রিয়াজ বলেন, আমরা আগেই বলেছিলাম, ছোট কোনও প্রদেশ থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়া উচিত। বেলুচিস্তানের সিনেটের আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন বলে আমরা ঐকমত্যে পৌঁছেছি।

আরও পড়ুন : নাইজেরিয়ায় মসজিদ ধসে নিহত ৭

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির বিরোধী দলীয় এই নেতা বলেন, ‘আমি তার নাম দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী তার বিষয়ে সম্মতি দিয়েছেন... আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করেছি।’

আগামীকাল (রোববার) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন আনোয়ারুল হক কাকার। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন রাজা রিয়াজ।

পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্র ডনকে বলেছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করতে বিলম্ব হওয়ার কারণ মূলত ‘বন্ধুত্বপূর্ণ বিরোধীদলীয় নেতা’ রাজা রিয়াজের সঙ্গে ক্ষমতাসীন পিএমএল-এনের মতবিরোধ। রিয়াজ পিএমএলএনের তলিকার বাইরে ভিন্ন একজনকে প্রধানমন্ত্রী করতে জোর দিচ্ছিলেন।

আরও পড়ুন : পিছিয়ে যাচ্ছে পাকিস্তানের নির্বাচন!

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ চাচ্ছিলেন, সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী করা হোক। দার না হলে সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির নাম প্রস্তাব করেছিলেন তারা।

তবে বিরোধী নেতা রাজা রিয়াজ সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানির নামের ওপর জোর দেন। শেষপর্যন্ত সিনেটর আনোয়ারুল হক কাকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে দুই পক্ষ ঐকমত্য হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা