ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দাবানলে জ্বলছে মাউই, নিহত বেড়ে ৮০

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের হাউয়াই অঙ্গরাজ্যের মাউইয়েতে দাবানলের আগুন আবারও নতুন করে জ্বলে উঠেছে। সেই সাথে সেখানে নিহতের সংখ্যাও দিন দিন বাড়ছে ।

আরও পড়ুন: জঙ্গি আস্তানা থেকে ১৩ জন আটক

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ এ দাবানলের আগুনে পুড়ে ৮০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) রাতে মাউইয়ে আবারও নতুন করে আগুন জ্বলার পর সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: নাইজেরিয়ায় মসজিদ ধসে নিহত ৭

স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, নতুন করে জ্বলা আগুনে মাউইয়ের পূর্বাঞ্চলের কানাপালির অঞ্চল পুড়ছিল। এর আগে এ সপ্তাহের শুরুতে এই অঞ্চলটির উত্তর-পূর্বাঞ্চল আগুনে ভষ্মীভূত হয়ে যায়। তবে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার ব্যাপারে কিছু জানায়নি পুলিশ।

এমন সময় নতুন করে আবারও দাবানল সক্রিয় হলো যখন স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করছে- কীভাবে এই আগুনের সূত্রপাত হলো এবং কীভাবে কোনো আগাম সতর্কতা ছাড়াই ঐতিহাসিক শহর লাহাইনায় এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ল।

হাওয়াই রাজ্যের ইতিহাসে এটিই সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা। এর আগে ১৯৬০ সালে শক্তিশালী সুনামিতে রাজ্যটিতে ৬১ জন মানুষের মৃত্যু হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার এক বছর পরই ওই সুনামির কবলে পড়েছিল হাওয়াই।

আরও পড়ুন: মিয়ানমারে বন্যায় নিহত ৫

সতর্ক বার্তা দিয়েছেন উদ্ধারকারীরা, ধ্বংসস্তূপের ভেতর আরও মরদেহ পাওয়া যেতে পারে।

এদিকে ভয়াবহ দাবানলের আগুনে এক হাজারের অধিক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়ে গেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এতই বেশি যে, এটি কাটিয়ে ওঠতে কয়েক বছর এবং কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

শুক্রবার মার্কিন সিনেটর সংবাদ মাধ্যম এমএসএনবিসিকে বলেছেন, যেসব অবকাঠামো পুড়ে গেছে সেগুলোর ভেতর কেউ প্রবেশ করেনি। আর এ কারণে দুর্ভাগ্যবশত আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

আরও পড়ুন: ফুটপাতে যমজ নবজাতকের মরদেহ

এ সিনেটর সংবাদ মাধ্যম সিএনএনের সঙ্গে অপর এক সাক্ষাৎকারে বলেছেন, লাহাইনা শহর দেখলে মনে হবে এখানে বোমা হামলা হয়েছে। যেটির তাপে সবকিছু গলে গেছে।’

এদিকে লাহাইনা শহরের কয়েকজন বাসিন্দা জানান, তারা দাবানলের ব্যাপারে কোনো আগাম সতর্ক বার্তা পাননি। শহরের মধ্যে কয়েক মিনিটের মধ্যে আগুন চলে আসে। ফলে জীবন বাঁচাতে অনেকে প্রশান্ত মহাসাগরের পানিতে ঝাঁপ দেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

সান নিইজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা