ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, নিহত বেড়ে ৩৬ 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাওই দ্বীপে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৬ জনে। অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন আরও বহুসংখ্যক।

আরও পড়ুন : ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা

বুধবার (৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মাউই প্রশাসনিক কর্তৃপক্ষ।

হাওয়াই অঙ্গরাজ্যের অন্যান্য দ্বীপের মতো এই দ্বীপটিও দেশি-বিদেশি পর্যটকদের কাছে বেশ আকর্ষনীয়। তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মূলত মাউইয়ের পশ্চিমাঞ্চলীয় শহর লাহাইনা। দ্বীপটির অধিকাংশ হোটেল-মোটেল-রিসোর্ট এই শহরটিতে অবস্থিত।

হাওয়াইয়ের দুর্যোগ মোকাবিলা দফতর ও স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাহাইনা।

মাউই ফায়ার সার্ভিসের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম হনোলুলু স্টার জানিয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে লাহাইনা শহরের অন্তত ২৭১টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এসব ভবনের মধ্যে অনেক বহুতল হোটেলও ছিল।

আরও পড়ুন : ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ভূমিকম্প

ড্রোন দিয়ে তোলা একাধিক ভিডিওচিত্রে দেখা গেছে, বিশাল বিস্তৃত দাবানলে লাহাইনার একের পর এক সড়ক থেকে কালো ধোঁয়ার কুন্ডলি উঠছে।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, দাবানল থেকে বাঁচতে মানুষকে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা গেছে। তা সত্ত্বেও, অনেকে নিজেদের রক্ষা করতে পারেননি।

লাহাইনার স্থানীয় বাসিন্দা ম্যাসন জারভি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি আমার জীবনে এত বড় বিপর্যয় দেখিনি। পুরো লাহাইনা পুড়ে ছাই হয়ে গেছে। মনে হচ্ছে যেন একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি… টাইম বোমা দিয়ে পুরো শহর উড়িয়ে দিয়েছে কেউ।’

নিজের মোবাইল ফোনে তোলা অগ্নিকাণ্ডের বিভিন্ন ছবি রয়টার্সকে দেখিয়েছেন তিনি। আগুন থেকে নিজের পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়ে তার শরীরের একাধিক জায়গায় ফোস্কা পড়েছে সেসবও দেখান ম্যাসন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, নিহত ৬

মাউই দ্বীপের বিভিন্ন হাসপাতাল আহত ও দগ্ধ রোগীতে ভরে উঠেছে বলে জানা গেছে। প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে, লাহাইনা দ্বীপে এখন দুর্যোগ মোকাবিলা দফতর ও জরুরি পরিষেবা কর্তৃপক্ষের উদ্ধারকারী কর্মী ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, হাওয়াই দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে একটি ঘূর্ণিঝড়ের (হ্যারিকেন) সৃষ্টি হয়। সেটির বাতাসের কারণে দাবানল ভয়াবহ রকমভাবে ছড়িয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা