ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনের ১০ দিন আগে রাজনৈতিক সমাবেশ সশস্ত্র হামলায় নিহত হলেন দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও।

আরও পড়ুন: বাইডেনকে হুমকিদাতা গুলিতে নিহত

বুধবার (৯ আগস্ট) এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসসো হুঁশিয়ারি দিয়েছেন, যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

দেশটির রাজধানী কুইতোতে রাজনৈতিক সমাবেশ শেষে তার ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

আরও পড়ুন: বেলারুশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগামী ২০ আগস্ট দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মাত্র ১০ দিন আগে ঐ প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে।

এবারের নির্বাচনে ফার্নান্দোসহ মোট ৮ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্টে প্রেসিডেন্ট লাসসো বলেন, প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দোর হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং হতবাক। তার স্ত্রী ও কন্যাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি।

আরও পড়ুন: শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন কিম

তার স্মৃতি ও লড়াইয়ের জন্য, আমি নিশ্চিত করছি এ অপরাধের বিচার অবশ্যই হবে। সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু আইনের সবটুকু ভার তাদের ওপর পড়বে।

প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, তিনি জরুরি বৈঠকে দেশের সব উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলবেন।

আরও পড়ুন: ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ৫৯ বছর বয়সী প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো দেশটির একজন সাবেক আইন প্রণেতা ছিলেন। রাজধানী কুইতোতে রাজনৈতিক সমাবেশ শেষ করার পরই গুলিতে প্রাণ হারান তিনি। ঐ হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা