কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশের গুলি, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক
কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশের গুলি

আবারও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশি বর্বরতার শিকার এক কৃষ্ণাঙ্গ যুবক। মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের উপর পুলিশি নিষ্ঠুরতার স্মৃতি ফিরে এলো। উইসকনসিনের কেনোশায় এক কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্লেককে পিছন থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পর পর সাতটি গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

ঘটনাকে ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান তুলে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। খবর বিবিসির।

রোববারের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে পরনে হাতকাটা সাদা গেঞ্জি ও কালো হাপ প্যান্ট পরা এক যুবক নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। পিছন থেকে ছুটে আসছেন দুই পুলিশ অফিসার। দু’জনের হাতেই বন্দুক। একজন অফিসার যুবকের গেঞ্জি টেনে ধরে কিছু বলছেন। তাতে যুবক বিশেষ আমল না দিয়ে নিজের গাড়িতে উঠতে যাচ্ছে। এরপরেই কান ফাটানো গুলির আওয়াজ। পর পর সাতটি।

পুলিশের গুলি চালানোর শব্দ পেয়েই ছুটে আসেন স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর, বোতল ছুড়তে থাকে জনতা। স্থানীয়রাই জেকবকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান। জেকবের বাবা জানিয়েছেন, ছেলের অস্ত্রোপচার হয়েছে। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। নিরস্ত্র যুবককে কেন পিছন থেকে গুলি করল পুলিশ, সেই নিয়ে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র।

অভিযুক্ত পুলিশ অফিসারদের সাসপেন্ড করা হয়েছে। পুলিশের দাবি, দুই পরিবারের মধ্যে ঝামেলার খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছেছিলেন। কিন্তু জেকবকে কেন পিছন থেকে গুলি করা হল সে প্রশ্নের সঠিক জবাব মেলেনি। জেকবের এক প্রতিবেশী জানিয়েছেন, বাচ্চাদের নিয়ে বাজারে যাচ্ছিলেন জেকব। সেই সময় তারই এক প্রতিবেশীর সঙ্গে বাদানুবাদ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। তারপরই জেকবকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। জেকবের তিন সন্তানের সামনেই তাকে গুলি করা হয়। বাবাকে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখে ট্রমার মধ্যে রয়েছে বাচ্চারা।

জর্জ ফ্লয়েডের গলায় হাঁটু চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছিল। কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছিল যুক্তরাষ্ট্র। ফের একবার তেমনই বিক্ষোভের আগুন জ্বলছে মার্কিন মুলুকে।

সোমবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা থেকে কার্ফু জারি হয়েছে উইসকনসিনে। মানবশৃঙ্খল তৈরি করে প্রতিবাদ চলছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে, স্লোগান তুলে বিক্ষোভে সামিল হয় হাজার হাজার মানুষ। পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল ছোড়া হয়। উইসকনসিনের গভর্নর টনি এভার্স বলেছেন দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা